গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শ্রীপুরে কারখানা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

প্রকাশিত: ১৭:১৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:৪৭ এএম ২০২৬
শ্রীপুরে কারখানা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি

ছবি আজকের প্রত্যাশা

গাজীপুরের শ্রীপুরে ওবায়দুল্লাহ (২০) নামে এক কারখানা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।


মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার গাজীপুর গ্রামে স্টীল মার্ক বিল্ডার্স লিমিটেড কারখানার পাশের আশরাফুল ইসলামের ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


নিহত ওবায়দুল্লাহ বরগুনার তালতলি উপজেলার চন্দনতালা গ্রামের গোলাম মোস্তফার ছেলে। সে গত দেড় মাস আগে বাড়ি থেকে গাজীপুরে এসে ওই কারখানায় চাকরি নিয়েছিল।


নিহতের চাচা ইদ্রিস জানান, দেড় মাস আগে চাকরির উদ্দেশ্যে গাজীপুরে যায় ওবায়দুল্লাহ। কারখানার এডমিন ম্যানেজার শাহাদাত হোসেন বলেন, ‘ওবায়দুল্লাহ আমাদের ট্রান্সপোর্ট বিভাগে চালকের সহকারী ছিল’।


এ বিষয়ে মাওনা চকপাড়া ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 


এসি/আপ্র/২৩/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

বাগেরহাটে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন
১১ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাটে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন

বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৬-২৭ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বাগেরহাট অঞ্চলের সব...

নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই
১১ সেপ্টেম্বর ২০২৬

নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন হিসেবে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানী...

পাবনায় মাঠের পানিতে ডুবে প্রাণ গেল তিন শিশুর
১১ সেপ্টেম্বর ২০২৬

পাবনায় মাঠের পানিতে ডুবে প্রাণ গেল তিন শিশুর

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডু...

সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনায় মতবিনিময় সভা
১১ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনায় মতবিনিময় সভা

পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়ন-কে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে