গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ৩০ জন আটক

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৩২ পিএম, ২৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৭:৫১ এএম ২০২৬
টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ৩০ জন আটক
ছবি

ছবি আজকের প্রত্যাশা

শাহজাহান শোভন, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: টঙ্গী এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে ৩০ জনকে আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার (২৭ এপ্রিল) রাতে হাজী মাজার বস্তিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় তাদের গ্রেফতার করা হয়।

আটক ব্যক্তিদের মঙ্গলবার (২৮ এপ্রিল) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযানে মাদকদ্রব্য ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) মো. বেলায়েত হোসাইন বলেন, টঙ্গী পশ্চিম থানার আওতাধীন এই বস্তিটি দীর্ঘদিন ধরে মাদক ও অপরাধের কেন্দ্র হিসেবে পরিচিত। চলতি সপ্তাহে দুই দফায় প্রায় ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো বলেন, অভিযানের সময় অনেক অপরাধী বিভিন্ন গোপন পথ ও সুরঙ্গ ব্যবহার করে পালিয়ে যায়। এসব অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না।
সানা/আপ্র/২৮/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বাগেরহাটে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন
১১ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাটে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন

বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৬-২৭ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বাগেরহাট অঞ্চলের সব...

নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই
১১ সেপ্টেম্বর ২০২৬

নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন হিসেবে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানী...

পাবনায় মাঠের পানিতে ডুবে প্রাণ গেল তিন শিশুর
১১ সেপ্টেম্বর ২০২৬

পাবনায় মাঠের পানিতে ডুবে প্রাণ গেল তিন শিশুর

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডু...

সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনায় মতবিনিময় সভা
১১ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনায় মতবিনিময় সভা

পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়ন-কে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে