গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কপোতাক্ষ নদের মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৫ পিএম, ২৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৯:০৯ এএম ২০২৬
কপোতাক্ষ নদের মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ
ছবি

কপোতাক্ষ নদের মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ

সাতক্ষীরার তালা উপজেলায় নিয়মনীতি উপেক্ষা করে একাধিক স্থানে ইটভাটা গড়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অমান্য করে ফসলি জমি ও কপোতাক্ষ নদের বেঁড়িবাঁধের মাটি কেটে ভাটায় ব্যবহার করা হচ্ছে বলে স্থানীয়দের দাবি।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাটাগুলোতে মাটি সরবরাহের জন্য একটি প্রভাবশালী সিন্ডিকেট সক্রিয় রয়েছে। তারা কৃষকদের ভুল বুঝিয়ে ফসলি জমির উর্বর মাটি কেটে ভাটায় নিয়ে যাচ্ছে। একই সঙ্গে কপোতাক্ষ নদের বেঁড়িবাঁধের মাটিও কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছে। রাতের আঁধারে এবং কখনো প্রকাশ্যেও ডাম্পার গাড়িতে এসব মাটি পরিবহন করা হয় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানান, গভীর রাতে শত শত ডাম্পার গাড়িতে মাটি পরিবহনের কারণে এলাকায় শব্দদূষণ ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। প্রতিবাদ করলে প্রশাসনের অনুমতির কথা বলে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন অনেকে।

ভাগবাহ গ্রামের এক বাসিন্দা জানান, শুরু থেকেই এলাকাবাসী ইটভাটা নির্মাণের বিরোধিতা করলেও প্রভাবশালী মহলের কারণে তা ঠেকানো যায়নি। অভিযোগকারী সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে ভয়ভীতি দেখানোর অভিযোগও পাওয়া গেছে।

অভিযোগ রয়েছে, ২০২০ সালে কপোতাক্ষ নদের তীরে ভাটার মাটির চাপে বেঁড়িবাঁধের প্রায় ৫০০ মিটার অংশ ভেঙে নদীগর্ভে বিলীন হয়। পরবর্তীতে আবারো সেই বাঁধের মাটি কেটে ভাটায় ব্যবহার করা হয়। চলতি বছরেও একই ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে স্থানীয়রা জানান।

পাটকেলঘাটা এলাকার এক বাসিন্দা জানান, রাতের বেলায় বিপুল সংখ্যক ডাম্পার গাড়িতে মাটি পরিবহনের কারণে ঘুমাতে সমস্যা হচ্ছে এবং প্রতিবাদ করলে হুমকি দেওয়া হচ্ছে।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
সানা/আপ্র/২৭/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বরিশালে সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ
১২ সেপ্টেম্বর ২০২৬

বরিশালে সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ

বরিশাল নগরের প্যারারা রোডে দৈনিক সমকাল-এর আঞ্চলিক কার্যালয় থেকে জ্যেষ্ঠ সাংবাদিক ও সাবেক ব্যুরোপ্রধা...

হৃদরোগ চিকিৎসায় সক্ষমতা বাড়ছে চট্টগ্রামের
১২ সেপ্টেম্বর ২০২৬

হৃদরোগ চিকিৎসায় সক্ষমতা বাড়ছে চট্টগ্রামের

জটিল হৃদরোগের চিকিৎসায় চট্টগ্রামের সক্ষমতা বাড়ছে। আধুনিক ইন্টারভেনশনাল চিকিৎসাপদ্ধতির ব্যবহার বৃদ্ধি...

খুলশীতে ৬৩ বিদেশি, ১৭০ ডিভাইসে প্রতারণার নেটওয়ার্ক
১২ সেপ্টেম্বর ২০২৬

খুলশীতে ৬৩ বিদেশি, ১৭০ ডিভাইসে প্রতারণার নেটওয়ার্ক

চট্টগ্রাম নগরের খুলশী থানার জালালাবাদ আবাসিক এলাকার একটি আটতলা ভবনের ১৪টি ফ্ল্যাট দেড় মাস ধরে ভাড়া ন...

বাগেরহাটে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন
১১ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাটে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন

বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৬-২৭ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বাগেরহাট অঞ্চলের সব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে