গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

মেনু

কালবৈশাখীর তাণ্ডবে একই পরিবারের তিনজনের মৃত্যু

জেলা প্রতিনিধি, জামালপুর

জেলা প্রতিনিধি, জামালপুর

প্রকাশিত: ১৬:০৭ পিএম, ২৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ২২:৫৫ এএম ২০২৬
কালবৈশাখীর তাণ্ডবে একই পরিবারের তিনজনের মৃত্যু
ছবি

ছবি সংগৃহীত

জামালপুরের মেলান্দহে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে গাছ ভেঙে ঘরের ওপর পড়ে একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোররাতে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

উপজেলার পূর্বদাগী এলাকায় ভোর আনুমানিক ৪টার দিকে প্রবল ঝড়ো হাওয়ার সঙ্গে হঠাৎ করে তিনটি গাছ ভেঙে পড়ে একটি ঘরের ওপর। সেই ঘরের ভেতরেই ঘুমিয়ে ছিলেন খুকি বেগম (৭০) ও তার দুই মেয়ে ফাতেমা আক্তার (৪৫) এবং ফরিদা আক্তার (৩৭)। গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহত খুকি বেগমের ছেলে আকালু মণ্ডল জানান, রাতে স্বাভাবিকভাবেই তার মা দুই মেয়েকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ভোরের ঝড়ে মুহূর্তেই ভেঙে পড়ে তিনটি গাছ, আর তাতেই নিভে যায় তিনটি প্রাণ।

ঘটনার পর সকাল ৭টার দিকে স্থানীয়রা ছুটে এসে ঘরের ভেতর চাপা পড়া মরদেহ উদ্ধারের চেষ্টা চালান। তবে পরিস্থিতি জটিল হওয়ায় তারা ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে মরদেহগুলো বের করেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ঝড়ে গাছ ভেঙে পড়ার কারণেই এই প্রাণহানির ঘটনা ঘটেছে।

হঠাৎ দুর্যোগের এই নির্মম আঘাতে একটি পরিবারে নেমে এসেছে অপূরণীয় শোক, আর ঝড়ের ভয়াল রূপ আবারও স্মরণ করিয়ে দিলো প্রকৃতির অপ্রতিরোধ্য শক্তিকে।
সানা/আপ্র/২৭/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

৩৫ দিনের অচলাবস্থা শেষে আগামীকাল খুলছে চুয়েট, আন্দোলনও চলবে
২৭ অক্টোবর ২০২৬

৩৫ দিনের অচলাবস্থা শেষে আগামীকাল খুলছে চুয়েট, আন্দোলনও চলবে

একেএম ফজলুল হক: টানা ৩৫ দিনের অচলাবস্থার পর আগামীকাল বুধবার (২৫ অক্টোবর) থেকে ক্লাস ও পরীক্ষা শুরু হ...

বিশেষজ্ঞ চিকিৎসক নেই, জুন থেকে বন্ধ ঘোড়াঘাটে সিজারিয়ান
২৭ অক্টোবর ২০২৬

বিশেষজ্ঞ চিকিৎসক নেই, জুন থেকে বন্ধ ঘোড়াঘাটে সিজারিয়ান

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক না থাকা...

সাতক্ষীরায় এনজিও পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা
২৭ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় এনজিও পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

সাতক্ষীরায় প্রেরণা এনজিওর পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। সরকার উৎখাতের...

চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার পর জঙ্গলে মরদেহ
২৭ অক্টোবর ২০২৬

চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার পর জঙ্গলে মরদেহ

চট্টগ্রাম মহানগরের চান্দগাঁওয়ে চুরির অভিযোগে মো. হাসান (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে