গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রীকে কলেজের সংবর্ধনা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:০৬ পিএম, ২৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৫:২১ এএম ২০২৬
মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রীকে কলেজের সংবর্ধনা
ছবি

ছবি আজকের প্রত্যাশা

মো. জাহাঙ্গীর আলম, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার মহম্মদপুরে কাজী সালিমা হক মহিলা কলেজের উদ্যোগে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা ব্যবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষকদের বেতন দ্বিগুণ করার বিষয়টিও বিবেচনায় রয়েছে। শিক্ষা ও সংস্কৃতি খাতের সমন্বয়ে একটি যৌথ কমিটির মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, অতীতে শিক্ষার মান অবনমনের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেখান থেকে উত্তরণে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। উপজেলা পর্যায়ে শিল্পকলা একাডেমি, পাবলিক লাইব্রেরি ও গণগ্রন্থাগারের উন্নয়নেও গুরুত্ব দেওয়া হবে।

তিনি সাবেক সরকারের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে বলেন, পূর্ববর্তী সময়ে শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছিল, যা জাতির জন্য ক্ষতিকর ছিল।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আলী আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহনুর জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট খাঁন রোকনুজ্জামান, অধ্যক্ষ (অব.) বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মতিউর রহমান, অধ্যক্ষ মৈমূর আলী মৃধা, থানার তদন্ত কর্মকর্তা আবুল খায়ের, মিজানুর রহমান কাবুল ও মো. জিয়াউল হক বাচ্চু প্রমুখ।
সানা/আপ্র/২৬/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
২১ সেপ্টেম্বর ২০২৬

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেতুতে রাতের আঁধারে রডের বদলে বাঁশ দিয়...

মিড-ডে মিলের দুধ খেয়ে অর্ধশত শিক্ষার্থী হাসপাতালে
২১ সেপ্টেম্বর ২০২৬

মিড-ডে মিলের দুধ খেয়ে অর্ধশত শিক্ষার্থী হাসপাতালে

দুপুরের টিফিনে মিড-ডে মিলের খাবারের সঙ্গে দেওয়া হয়েছিল প্যাকেটজাত দুধ। দুধ খাওয়ার পরপরই একে একে তৃতী...

শিশু রুহিকে হত্যা ও লাশ গুমের অভিযোগে মহাসড়ক অবরোধ
২১ সেপ্টেম্বর ২০২৬

শিশু রুহিকে হত্যা ও লাশ গুমের অভিযোগে মহাসড়ক অবরোধ

দিনাজপুর সদর উপজেলার জামতলী বাজার এলাকায় চার বছরের শিশু রাকিবা আক্তার রুহিকে হত্যা ও লাশ গুমের অভিযো...

ছাত্রকে ধর্ষণের অভিযোগে সাবেক জামায়াত নেতা গ্রেফতার
২১ সেপ্টেম্বর ২০২৬

ছাত্রকে ধর্ষণের অভিযোগে সাবেক জামায়াত নেতা গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে আলমগীর হোসেন ফরা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই