গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চিতলমারীতে বিএনপির নাম ভাঙিয়ে দখল লুটপাট নির্যাতনের অভিযোগ

ফকির হাসান আলী, বাগেরহাট প্রতিনিধি

ফকির হাসান আলী, বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২০ পিএম, ২৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৭:২৫ এএম ২০২৬
চিতলমারীতে বিএনপির নাম ভাঙিয়ে দখল লুটপাট নির্যাতনের অভিযোগ
ছবি

ছবি আজকের প্রত্যাশা

বাগেরহাটের চিতলমারী উপজেলার সিরামপুর মৌজায় বিএনপির নাম ব্যবহার করে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে দখল, চাঁদাবাজি, লুটপাট, নারী নির্যাতন ও অগ্নিসংযোগের গুরুতর অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, গত ২১ এপ্রিল দুপুরে কালাম শিকদার, আউলিয়া শেখ ও মোহাম্মাদ শেখের নেতৃত্বে ১২-১৩ জনের একটি সংঘবদ্ধ দল তাদের ঘের ও বসতবাড়িতে হামলা চালায়। এসময় হামলাকারীরা ঘরে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট চালালে আতঙ্কে পরিবারের সদস্যরা পালিয়ে যায়।

অভিযোগ রয়েছে, হামলার সময় মোহাম্মাদ শেখ নামে একজন ঘরে ঢুকে এক নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং তার পরিহিত কাপড় ছিঁড়ে দেয়। পরে তাকে চুল ধরে টেনে বাইরে এনে মারধর করা হয়। এছাড়া একটি স্বর্ণের চেইন ও একটি মোবাইল ফোনসহ ঘরের আইপিএস, ব্যাটারি ও অন্যান্য মালামাল লুট করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা।

পরে হামলাকারীরা একটি টিনের ঘর ও তিনটি গোলপাতার ঘরে ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দিলে ঘরগুলো সম্পূর্ণ পুড়ে যায়। হামলার সময় তাদের হাতে লোহার রড, কুড়াল, রামদা ও দেশীয় অস্ত্র ছিল বলে জানা গেছে।

ভুক্তভোগীরা জানান, তারা প্রায় ১২-১৩ বছর ধরে প্রায় ৪০ বিঘা জমিতে ঘের করে ভোগদখল করে আসছিলেন। জমি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও কোনো সমাধান হয়নি।

অভিযোগ রয়েছে, একই দিন রাতে হামলাকারীরা ঘের থেকে প্রায় ১০ লাখ টাকার মাছ ও একটি ডিজেলচালিত মেশিন লুট করে নিয়ে যায়। পরদিন গিয়ে দেখা যায়, ঘেরের ডাল, টিউবওয়েল ও বিভিন্ন গাছপালাও তুলে নেওয়া হয়েছে। বর্তমানে ভুক্তভোগীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এলাকা ছাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন।

এ ঘটনার সময় শেখ মুজিবর রহমান, মরিয়ম বেগম, হাবিবুর হালদার ও বিশ্বাস আব্দুল হালিমসহ স্থানীয় কয়েকজন উপস্থিত ছিলেন।

অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
সানা/আপ্র/২৩/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সাভারে এসবি সদস্য হত্যায় গ্রেফতার ১, শনাক্ত বাকি আসামিরা
০৬ সেপ্টেম্বর ২০২৬

সাভারে এসবি সদস্য হত্যায় গ্রেফতার ১, শনাক্ত বাকি আসামিরা

সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) সদস্য আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার ঘটনায় জ...

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩
০৬ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩

গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে...

মেরিন একাডেমি তরুণদের দেখাচ্ছে সমুদ্রজয়ের নতুন স্বপ্ন
০৬ সেপ্টেম্বর ২০২৬

মেরিন একাডেমি তরুণদের দেখাচ্ছে সমুদ্রজয়ের নতুন স্বপ্ন

এ কে এম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: সমুদ্রপথে বিশ্বের বিভিন্ন দেশে পেশাগত জীবনের সুযোগ তৈরি করে দিচ্...

চুরির প্রতিবাদ করায় জুলাই যোদ্ধাকে মারধরের অভিযোগ
০৬ সেপ্টেম্বর ২০২৬

চুরির প্রতিবাদ করায় জুলাই যোদ্ধাকে মারধরের অভিযোগ

সাজ্জাদ হোসেন, আশুলিয়া প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় চুরির প্রতিবাদ করায় এক জুলাই যোদ্ধাকে মারধরের অভি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে