গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পাইকগাছায় ঋণের টাকা না পেয়ে আইনি নোটিশ

স্নেহেন্দু বিকাশ

স্নেহেন্দু বিকাশ

প্রকাশিত: ১৬:৫৪ পিএম, ২৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ২০:২১ এএম ২০২৬
পাইকগাছায় ঋণের টাকা না পেয়ে আইনি নোটিশ
ছবি

পাইকগাছা উপজেলার লোনাপানি কেন্দ্র -ছবি সংগৃহীত

খুলনার পাইকগাছা উপজেলার লোনাপানি কেন্দ্রের সহকারী বাবুচ্চি সাবিনা আক্তারের বিরুদ্ধে ৫ লাখ টাকা আদায়ের জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট এফএমএ রাজ্জাক গত ১ মার্চ এ নোটিশ প্রেরণ করেন।

নোটিশে উল্লেখ করা হয়, ময়মনসিংহ পৌর এলাকার ছফির উদ্দীনের ছেলে আব্দুল মতিন একই লোনাপানি কেন্দ্রে ক্ষেত্র সহকারী হিসেবে কর্মরত। একই প্রতিষ্ঠানে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কাঁঠালিয়া এলাকার আফতাব মৃধার স্ত্রী সাবিনা আক্তার সহকারী বাবুচ্চি পদে চাকরি করেন। চাকরির সুবাদে তাদের মধ্যে পরিচয় গড়ে ওঠে।

একপর্যায়ে পারিবারিক প্রয়োজনে সাবিনা আক্তার আব্দুল মতিনের কাছে ৫ লাখ টাকা ধার চান। তিনি ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে টাকা পরিশোধের অঙ্গীকার করে পাইকগাছা সোনালী ব্যাংক শাখায় তার নিজ সঞ্চয় হিসাব থেকে একটি চেক নিরাপত্তা হিসেবে দেন। উক্ত চেকের ভিত্তিতে আব্দুল মতিন তাকে ৫ লাখ টাকা প্রদান করেন।

নির্ধারিত সময়ে চেকটি নগদায়নের জন্য ব্যাংকে জমা দিলে ব্যাংক কর্তৃপক্ষ চেকটি অপর্যাপ্ত তহবিল এবং হিসাব নিষ্ক্রিয় থাকার কারণ দেখিয়ে ডিজঅনার স্লিপসহ ফেরত দেয়। বিষয়টি সাবিনা আক্তারকে জানানো হলেও তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি এবং পরবর্তীতে তার সঙ্গে যোগাযোগও সম্ভব হয়নি।

পরবর্তীতে আব্দুল মতিন আইনজীবীর মাধ্যমে টাকা আদায়ের জন্য সাবিনা আক্তারের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠান। এ বিষয়ে আইনজীবী এফএমএ রাজ্জাক জানান, নোটিশের জবাব দিয়ে নির্ধারিত টাকা পরিশোধ করে চেক ফেরত না নিলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হবে।
সানা/আপ্র/২৩/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা
২৫ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা

রাজবাড়ীর কালুখালীতে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে বিরোধের জেরে নজরুল ইসলাম খান (৫৫) নামে এক কৃষক...

দুই সন্তানের সামনে ধর্ষণের অভিযোগ, বিচার না পেয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা
২৫ সেপ্টেম্বর ২০২৬

দুই সন্তানের সামনে ধর্ষণের অভিযোগ, বিচার না পেয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

গাজীপুরের শ্রীপুরে আশ্রয় দেওয়ার কথা বলে দুই শিশুসন্তানের সামনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানী...

তথ্য চাওয়াই কি ‘ফাজলামি’? প্রশ্ন টাঙ্গাইলের ইউএনওকে
২৫ সেপ্টেম্বর ২০২৬

তথ্য চাওয়াই কি ‘ফাজলামি’? প্রশ্ন টাঙ্গাইলের ইউএনওকে

‘অফেন্সিভ মোডে’ যাওয়ার হুমকি

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি, গ্রেফতার
২৫ সেপ্টেম্বর ২০২৬

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি, গ্রেফতার

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুরে সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ৭৪ বছর ব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 2 দিন আগে