গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ব্রিজে ধাক্কা খেয়ে ট্রেনের ছাদে থাকা যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, ফরিদপুর

জেলা প্রতিনিধি, ফরিদপুর

প্রকাশিত: ০৯:১৬ পিএম, ২০ মার্চ ২০২৬ | আপডেট: ০৫:৫৮ এএম ২০২৬
ব্রিজে ধাক্কা খেয়ে ট্রেনের ছাদে থাকা যুবকের মৃত্যু
ছবি

ছবি সংগৃহীত

ট্রেনের ছাদে ভ্রমণের সময় রাজবাড়ীর কালুখালীর কালিকাপুরে রেলওয়ে ব্রিজে ধাক্কা লেগে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ জানায়, পোড়াদহ থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী লোকাল (শাটল) ট্রেনটি কালিকাপুর রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদে থাকা ওই যুবক ব্রিজে ধাক্কা লেগে ট্রেনের ওপরই পড়ে যান। পরে ট্রেনটি কালুখালী রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছালে ট্রেনে থাকা রেলওয়ে পুলিশ ও স্থানীয় জনগণের সহযোগিতায় তাকে মৃত অবস্থায় ট্রেনের ছাদ থেকে নামানো হয়।

কালুখালী জংশন স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রতন সেন জানান, ট্রেনটি স্টেশনে প্রবেশ করার পর ছাদের ওপর একটি মরদেহ দেখতে পাওয়া যায়। পরে সেটি উদ্ধার করে স্টেশনে রাখা হয় এবং বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানায় জানানো হয়েছে।

রাজবাড়ী রেলওয়ে থানার এসআই লিটন জানান, ট্রেনটির ছাদে থাকা এক যুবক কালিকাপুর রেল ব্রিজে ধাক্কা লেগে ছাদের ওপর পড়ে যায়। পরে ট্রেনটি কালুখালী স্টেশনে এলে ট্রেনে থাকা পুলিশ তাকে মৃত অবস্থায় পায়। তার মাথায় আঘাত লেগেছিল।

এসি/আপ্র/২০/৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ফেসবুক খুললেই বিরোধীদের অপকর্ম দেখা যায়: এ্যানি
২৬ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক খুললেই বিরোধীদের অপকর্ম দেখা যায়: এ্যানি

তারেক মাহমুদ: ফেসবুক খুললেই বিরোধী দলের নানা অপকর্ম ও সামাজিক অবক্ষয়ের ঘটনা দেখা যায় বলে মন্তব্য করে...

নাগরপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
২৬ সেপ্টেম্বর ২০২৬

নাগরপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ ম...

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ৮ জেলে উদ্ধার
২৬ সেপ্টেম্বর ২০২৬

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ৮ জেলে উদ্ধার

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।শু...

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা
২৫ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা

রাজবাড়ীর কালুখালীতে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে বিরোধের জেরে নজরুল ইসলাম খান (৫৫) নামে এক কৃষক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই