গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

ভিজিএফ কার্ড বিএনপি-জামায়াতকে ভাগ করে দিলো প্রশাসন

জেলা প্রতিনিধি, পাবনা

জেলা প্রতিনিধি, পাবনা

প্রকাশিত: ১২:০১ পিএম, ০৭ মার্চ ২০২৬ | আপডেট: ১০:১৮ এএম ২০২৬
ভিজিএফ কার্ড বিএনপি-জামায়াতকে ভাগ করে দিলো প্রশাসন
ছবি

ভিজিএফ কার্ড বিএনপি-জামায়াতকে ভাগ করে দিলো প্রশাসন

পাবনার ঈশ্বরদীতে ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ পরিবারের জন্য সরকারি বরাদ্দ চার হাজার ৬২৫টি ভিজিএফ কার্ড (ভালনারেবল গ্রুপ ফিডিং) বিএনপি-জামায়াত নেতাদের মধ্যে ভাগ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকালে ঈশ্বরদী পৌরসভার সম্মেলন কক্ষে সভা শেষে দুই দলের নেতাদের মধ্যে এই কার্ড ভাগ করে দেওয়া হয়।

মেয়র বা কাউন্সিলর না থাকায় বিএনপি-জামায়াত ইসলামী নেতাদের মাঝে এ কার্ড ভাগ করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আরিফুর রহমান।

খোঁজ নিয়ে জানা যায়, বৈঠকে চার হাজার ৬২৫টি কার্ডের মধ্যে উপজেলার বিভিন্ন এলাকার দুস্থদের জন্য ৬২৫টি কার্ড রেখে বাকি চার হাজার কার্ড বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে ভাগাভাগি করা হয়। এতে বিএনপিকে দুই হাজার, জামায়াতকে এক হাজার ২০০ এবং বিএনপির বিদ্রোহী গ্রুপের নেতাদের জন্য ৮০০টি কার্ড ভাগ করে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক আরিফুর রহমানের সভাপতিত্বে কার্ড ভাগাভাগির বৈঠকে ছিলেন পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান বাবলু, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম আজম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জনি, ঈশ্বরদী থানার ওসি মমিনুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহসান, শিল্প ও বণিক সমিতির সভাপতি নান্নু রহমান, ঈশ্বরদী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলামসহ পৌরসভার অন্য কর্মকর্তারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আরিফুর রহমান বলেন, এসব কার্ড সাধারণত মেয়র-কাউন্সিলরদের মাধ্যমে ওয়ার্ডে দুস্থ পরিবারের মধ্যে বণ্টন করা হয়। কিন্তু এখন পৌরসভায় মেয়র বা কাউন্সিলর নেই, তাই ঝামেলা এড়াতে বিএনপি ও জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের পৌরসভায় ডেকে তাদের মধ্যে কার্ড ভাগাভাগি করে দেওয়া হয়েছে। তারা এসব কার্ড দুস্থদের মধ্যে বণ্টন করবেন।

এসি/০৭/০৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ঠাকুরগাঁওয়ে ভূমি আইন উপেক্ষা করে জমি রেজিস্ট্রির অভিযোগ
২৮ জুলাই ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভূমি আইন উপেক্ষা করে জমি রেজিস্ট্রির অভিযোগ

বিশাল রহমান: ভূমি আইন ও সরকারি বিধিমালা উপেক্ষা করে ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন রাজাগাঁও ইউনিয়নের খড়...

প্রবাসে পরিবার, ঘরে মিলল নিঃসঙ্গ বৃদ্ধের গলিত লাশ
২৮ জুলাই ২০২৬

প্রবাসে পরিবার, ঘরে মিলল নিঃসঙ্গ বৃদ্ধের গলিত লাশ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: স্ত্রী ও তিন ছেলে সবাই থাকেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। চট্টগ্রামের...

রাবিতে শিক্ষার্থী মারধরের ঘটনায় তদন্ত কমিটি, ক্ষোভ
২৮ জুলাই ২০২৬

রাবিতে শিক্ষার্থী মারধরের ঘটনায় তদন্ত কমিটি, ক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ব...

সাগর দেখানোর কথা বলে শিশুকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড
২৮ জুলাই ২০২৬

সাগর দেখানোর কথা বলে শিশুকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে এক দশক আগে সাত বছরের শিশু মাহফুজকে সাগর দেখানোর কথা বলে নিয়ে গিয়ে হত্যা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই