গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ডাব খেয়ে গাছের ওপরেই ঘুম, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

প্রকাশিত: ২০:৩৫ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২৩:৩৫ এএম ২০২৬
ডাব খেয়ে গাছের ওপরেই ঘুম, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
ছবি

ছবি সংগৃহীত

ডাব পাড়তে গিয়ে উঁচু নারিকেল গাছে উঠেন শাহেন শাহ আলী (৩৫)। এরপর একটি ডাবের পানি পান করে গাছের চূড়ায় ঘুমিয়ে পড়েন তিনি। নিচ থেকে স্থানীয় লেকজন ডাকাডাকি করলেও এতে সায় দেননি শাহেন শাহ। হইচই পড়ে আশপাশে, লোকজন জমায়েত হতে থাকে।


একপর্যায়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হল। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দুইঘণ্টা চেষ্টা চালিয়ে গাছের চূড়া থেকে তাকে উদ্ধার করে নিচে নামিয়ে আনে।


রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পশ্চিম কাশিমনগর ঈদগাহ মাঠের পাশে এ ঘটনা ঘটে। এনিয়ে স্থানীয়ভাবে কৌতুহল সৃষ্টি হয়েছে।


স্থানীয় পারভেজ হোসেন জানান, গাছে উঠে ডাব খেয়ে ঘুমিয়ে পড়া ওই যুবক কিছুটা মানসিক প্রতিবন্ধি। তার বাড়ির ঠিকানা হিসেবে উত্তরবঙ্গে দাবি করেছে। তবে বিস্তারিত পরিচয় জানাতে পারেনি। আমরা অনেক চেষ্টা করেও তাকে নামাতে পারিনি।


গাছ থেকে নামতে বললে শাহেন শাহ আলী বলেন, জমি ও গাছ আল্লাহর। আমি আল্লাহর গাছ থেকেই ডাব পাড়ছি। ফায়ার সার্ভিস তাকে নামানোর পর তিনি বলেন আমি একটা উপরে খেয়েছি। সাতটা নিয়ে এসেছি। জবাবে ফায়ার সার্ভিস কর্মকর্তা বললো- আমাদের দেওয়া লাগবে না, এগুলো বিক্রি করে তুমি কিছু খেও।


রামগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার রেজাউল করিম জানান, শাহেন শাহ আলী নামে এক ব্যক্তি নারিকেল গাছের চূড়ায় উঠে পড়েন। উঁচুতে বসে তিনি ডাব খায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রথমে তাকে গাছ থেকে নামার জন্য বলি। তিনি অনঢ় থাকেন। অনেকপরে মইয়ের সাহায্যে তাকে নিচে নামিয়ে আনা হয়। এসময় তিনি রশিতে বেঁধে ৭ টি ডাব নামান। পরে তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নামিয়ে দেওয়া হয়।


ওআ/আপ্র/১৪/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

ফেসবুক খুললেই বিরোধীদের অপকর্ম দেখা যায়: এ্যানি
২৬ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক খুললেই বিরোধীদের অপকর্ম দেখা যায়: এ্যানি

তারেক মাহমুদ: ফেসবুক খুললেই বিরোধী দলের নানা অপকর্ম ও সামাজিক অবক্ষয়ের ঘটনা দেখা যায় বলে মন্তব্য করে...

নাগরপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
২৬ সেপ্টেম্বর ২০২৬

নাগরপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ ম...

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ৮ জেলে উদ্ধার
২৬ সেপ্টেম্বর ২০২৬

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ৮ জেলে উদ্ধার

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।শু...

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা
২৫ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা

রাজবাড়ীর কালুখালীতে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে বিরোধের জেরে নজরুল ইসলাম খান (৫৫) নামে এক কৃষক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই