গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পঞ্চগড়ে শীতের তীব্রতা বাড়ছে, তাপমাত্রা ৯ ডিগ্রি

জেলা প্রতিনিধি, পঞ্চগড়

জেলা প্রতিনিধি, পঞ্চগড়

প্রকাশিত: ১৬:৫৪ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৮:০৭ এএম ২০২৬
পঞ্চগড়ে শীতের তীব্রতা বাড়ছে, তাপমাত্রা ৯ ডিগ্রি
ছবি

ছবি সংগৃহীত

পঞ্চগড়ে ৯ ডিগ্রির ঘরেই রয়েছে তাপমাত্রার পারদ। টানা চারদিন ধরেই বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ। রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা আবারো কমে ৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।


তেঁতুলিয়া উপজেলাসহ জেলার আশপাশের এলাকায় টানা চতুর্থ দিনের মতো বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ। এর আগে বৃহস্পতিবার সর্বনিম্ন ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়। তবে দিনের তাপমাত্রা বেড়ে রেকর্ড করা হয় ২৭ দশমিক ০ ডিগ্রি। কয়েকদিন ধরে ঘনকুয়াশা নেই। ভোরেই সূর্যের মুখ দেখা মিললেও হিমালয় থেকে বেয়ে আসা বাতাসের কারণে প্রতিদিন বিকেলের পর থেকে পরদিন সকাল পর্যন্ত কনকনে শীত অনুভূত হচ্ছে। তবে সকালে ঝলমলে রোদ ছড়িয়ে পড়লে কমে যায় শীতের তীব্রতা।


শিংপাড়া এলাকার কৃষি শ্রমিক ফরিদুল আলম বলেন, আমাদের ভোরের দিকেই কাজে নামতে হয়। তখন খুব ঠান্ডা থাকে। সন্ধ্যার পর ঠান্ডার কারণে আর বাইরে থাকা যায় না। তবে সকালে সূর্য ওঠার পর ঠান্ডা কমে যায়।


তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, তেঁতুলিয়া এবং এর আশপাশের এলাকায় টানা চতুর্থ দিনের মতো মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। রোববার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বৃহস্পতিবার মৌসুমের সর্বনিম্ন ৮ দশমিক ৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ডের মাধ্যমে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়। সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ মধ্যে অবস্থান করলে শৈত্যপ্রবাহ বয়ে যায়।


এসি/আপ্র/১৪/১২/২০২৫


সংশ্লিষ্ট খবর

বরিশালে সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ
১২ সেপ্টেম্বর ২০২৬

বরিশালে সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ

বরিশাল নগরের প্যারারা রোডে দৈনিক সমকাল-এর আঞ্চলিক কার্যালয় থেকে জ্যেষ্ঠ সাংবাদিক ও সাবেক ব্যুরোপ্রধা...

হৃদরোগ চিকিৎসায় সক্ষমতা বাড়ছে চট্টগ্রামের
১২ সেপ্টেম্বর ২০২৬

হৃদরোগ চিকিৎসায় সক্ষমতা বাড়ছে চট্টগ্রামের

জটিল হৃদরোগের চিকিৎসায় চট্টগ্রামের সক্ষমতা বাড়ছে। আধুনিক ইন্টারভেনশনাল চিকিৎসাপদ্ধতির ব্যবহার বৃদ্ধি...

খুলশীতে ৬৩ বিদেশি, ১৭০ ডিভাইসে প্রতারণার নেটওয়ার্ক
১২ সেপ্টেম্বর ২০২৬

খুলশীতে ৬৩ বিদেশি, ১৭০ ডিভাইসে প্রতারণার নেটওয়ার্ক

চট্টগ্রাম নগরের খুলশী থানার জালালাবাদ আবাসিক এলাকার একটি আটতলা ভবনের ১৪টি ফ্ল্যাট দেড় মাস ধরে ভাড়া ন...

বাগেরহাটে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন
১১ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাটে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন

বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৬-২৭ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বাগেরহাট অঞ্চলের সব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে