গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ডেঙ্গু ঠেকাতে প্রতি শনিবার ৭৫ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫১ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২৩:২৩ এএম ২০২৬
ডেঙ্গু ঠেকাতে প্রতি শনিবার ৭৫ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান
ছবি

ছবি সংগৃহীত

ডেঙ্গুর বিস্তার রোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে আগামীকাল থেকে শুরু হচ্ছে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান। ‘সাপ্তাহিক ক্লিনিং ডে’ নামে এ কর্মসূচি আগামী তিন মাস প্রতি শনিবার একযোগে পালন করা হবে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মুখপাত্র রাসেল রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী তিন মাসের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হবে। পরিচ্ছন্নতা ও জনসচেতনতার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে গুরুত্ব দেওয়া হবে। দেশব্যাপী তিন মাসের বিশেষ ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ১২ সেপ্টেম্বর শুরু হয়েছে।

ডিএসসিসির ‘বর্ষা পূর্ব জরিপ ২০২৬’-এর তথ্য অনুযায়ী, পরিদর্শন করা স্থাপনাগুলোর মধ্যে এডিস মশার লার্ভা ও পিউপা সবচেয়ে বেশি পাওয়া গেছে বহুতল ভবনে। এসব স্থাপনার ৩৫ দশমিক ২৩ শতাংশে লার্ভা শনাক্ত হয়েছে। স্বতন্ত্র বাড়িতে ২৭ দশমিক ৭৬ শতাংশ, নির্মাণাধীন ভবনে ১৭ দশমিক ৪৪ শতাংশ এবং সেমিপাকা বাড়িতে ১৪ দশমিক ৫৯ শতাংশ লার্ভা পাওয়া গেছে।

প্রজননস্থলের ধরন বিশ্লেষণে মেঝেতে জমে থাকা পানিতে ১২ দশমিক ২৬ শতাংশ, বালতিতে ১০ দশমিক ৩৪ শতাংশ এবং প্লাস্টিকের ড্রামে ৮ দশমিক ৮৯ শতাংশ লার্ভা পাওয়া গেছে। ফলে শুধু সড়ক বা ড্রেনে মশক নিধন নয়, বাসাবাড়ি ও ব্যক্তিগত স্থাপনায় জমে থাকা পানি অপসারণকেও ডেঙ্গু নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে ডিএসসিসি।

ডিএসসিসি জানিয়েছে, শনিবার সকাল থেকে ৭৫টি ওয়ার্ডের আবাসিক এলাকা, সড়ক, ড্রেন, ছাদ ও নির্মাণাধীন ভবনে লার্ভিসাইডিং ও পূর্ণবয়স্ক মশা নিধন কার্যক্রম চালানো হবে। পাশাপাশি জমে থাকা পানি, পরিত্যক্ত ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র, টায়ারসহ বিভিন্ন বর্জ্য অপসারণ করা হবে।

সচেতনতা বাড়াতে ৭৫টি ওয়ার্ডে র‌্যালি এবং ঘরে ঘরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে। ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম ওয়ার্ড পর্যায়ের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন।

নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানিয়েছে ডিএসসিসি। একই সঙ্গে তিন দিনের বেশি পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংসে নগরবাসীর সক্রিয় সহযোগিতা চেয়েছে সংস্থাটি।

এর আগে ডিএসসিসি প্রতি মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ পালনের কর্মসূচি ঘোষণা করেছিল। পরে ৭৫টি ওয়ার্ডে বিভিন্ন পর্যায়ে এ কর্মসূচি পরিচালিত হয়েছে। 
সানা/আপ্র/২৫/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শান্তি, ফিলিস্তিন ও দেশ পুনর্গঠনের বার্তা
২৫ সেপ্টেম্বর ২০২৬

শান্তি, ফিলিস্তিন ও দেশ পুনর্গঠনের বার্তা

জাতিসংঘে তারেক রহমান

ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি বিপদ
২৫ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি বিপদ

রাজধানীতে ডেঙ্গুর ঝুঁকি এখন আর শুধু ড্রেন, ময়লার স্তূপ কিংবা নির্মাণাধীন ভবনের মধ্যে সীমাবদ্ধ নেই। দ...

জাতিসংঘে তারেক রহমানের ভাষণকে দিকনির্দেশনামূলক বললেন রাষ্ট্রপতি
২৫ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে তারেক রহমানের ভাষণকে দিকনির্দেশনামূলক বললেন রাষ্ট্রপতি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ভাষণকে ‘দূরদর্শী, দৃঢ়প্রতিজ্ঞ...

নারীদের প্রযুক্তিনির্ভর সহিংসতা ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপ চান শামা
২৫ সেপ্টেম্বর ২০২৬

নারীদের প্রযুক্তিনির্ভর সহিংসতা ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপ চান শামা

নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা প্রতিরোধে আরো শক্তিশালী বৈশ্বিক পদক্ষেপ নেওয়ার আহ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 2 দিন আগে