গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৬৫

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৬ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২৩:১৮ এএম ২০২৬
২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৬৫
ছবি

ছবি সংগৃহীত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৬৫ শিশু।

স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত হামের উপসর্গে দেশে ৯৮৩ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০১ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগী পাওয়া গেছে ১ হাজার ২০১ জন। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৪ জনের। অর্থাৎ এক দিনে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে মোট ১ হাজার ২৬৫ শিশু।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগী হিসেবে মোট ১ লাখ ৬৪ হাজার ২৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৫৭ হাজার ৮০৭ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত দেশে ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ জনের হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময়ের মধ্যে ২১ হাজার ১৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
সানা/আপ্র/২৫/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গু প্রতিরোধ: মশার জন্ম বন্ধ করাই মূল সমাধান
২৫ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধ: মশার জন্ম বন্ধ করাই মূল সমাধান

স্বাস্থ্য প্রতিদিন===

দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৮২
২৪ সেপ্টেম্বর ২০২৬

দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৮২

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হ...

ডেঙ্গু জ্বরে শরীরের অন্যতম বড় ঝুঁকি পানিশূন্যতা
২৪ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু জ্বরে শরীরের অন্যতম বড় ঝুঁকি পানিশূন্যতা

স্বাস্থ্য প্রতিদিন===

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ১১৮৩
২৪ সেপ্টেম্বর ২০২৬

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ১১৮৩

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ১৮৩ জন সন্দেহজ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 2 দিন আগে