গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নারী আফকনে প্রথমবার ইতিহাস গড়ল মালাউইয়ের ‘দ্য স্কর্চার্স’

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:১৬ পিএম, ১২ আগস্ট ২০২৬ | আপডেট: ০১:৩৯ এএম ২০২৬
নারী আফকনে প্রথমবার ইতিহাস গড়ল মালাউইয়ের ‘দ্য স্কর্চার্স’
ছবি

ছবি সংগৃহীত

নারী আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) এবারের আসরে ইতিহাস গড়েছে মালাউই। কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ঘানাকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে ‘দ্য স্কর্চার্স’। এই জয়ের সঙ্গে আরও বড় অর্জন এসেছে- ইতিহাসে প্রথমবারের মতো নারী ফিফা বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে মালাউই।

ব্রাজিলে অনুষ্ঠিতব্য ৩২ দলের নারী বিশ্বকাপে আফ্রিকা থেকে সরাসরি চারটি দল অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। কোয়ার্টার ফাইনালের চার বিজয়ী দলই সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। সেই তালিকায় মালাউইয়ের সঙ্গে রয়েছে আলজেরিয়া, ক্যামেরুন ও স্বাগতিক মরক্কো।

ঘানার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জয় তুলে নিয়ে মালাউই শুধু আফকনের শেষ চারে জায়গা করে নেয়নি, নিজেদের ফুটবল ইতিহাসেও নতুন অধ্যায়ের সূচনা করেছে। প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাওয়ায় দেশটির নারী ফুটবলে এটি নিঃসন্দেহে অন্যতম বড় সাফল্য।

বুধবার (১২ আগস্ট) সেমিফাইনালে আলজেরিয়ার মুখোমুখি হয় মালাউই। একই দিনে অন্য সেমিফাইনালে স্বাগতিক মরক্কোর প্রতিপক্ষ ক্যামেরুন। কোয়ার্টার ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাইজেরিয়াকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে ক্যামেরুন।

নাইজেরিয়ার বিদায় এবারের আসরকে আরও চমকপ্রদ করে তুলেছে। আগের নয়টি নারী বিশ্বকাপের প্রতিটিতেই অংশ নেওয়া দলটিকে এবার বিশ্বকাপে যেতে হলে বাছাইপর্বের কঠিন পথ পাড়ি দিতে হবে। আফ্রিকা থেকে বিশ্বকাপে যাওয়ার জন্য এখনও আরও দুটি জায়গা খালি রয়েছে।

এদিকে ১০ বারের আফ্রিকা চ্যাম্পিয়ন নাইজেরিয়া কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ায় এবার নারী আফকনে নতুন কোনো দল চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। ফলে মালাউইয়ের রূপকথার যাত্রার পাশাপাশি এবারের আসরে নতুন চ্যাম্পিয়ন দেখার অপেক্ষাও বাড়ছে।

কেএমএএ/আপ্র/১২.৮.২০২৬

সংশ্লিষ্ট খবর

নারী-শিশুর মর্যাদা, নিরাপত্তা ও সুরক্ষা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের
২৩ সেপ্টেম্বর ২০২৬

নারী-শিশুর মর্যাদা, নিরাপত্তা ও সুরক্ষা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের

নারী নিজের ঘরেও সহিংসতার শিকার হলে তিনি কোথায় নিরাপদ নন। নিরাপত্তা শুধু রাস্তাঘাট, কর্মক্ষেত্র বা গণ...

শিশুর আশ্রয়স্থল পরিচিত মানুষের কাছেই বেশি নির্যাতনের শিকার
২৩ সেপ্টেম্বর ২০২৬

শিশুর আশ্রয়স্থল পরিচিত মানুষের কাছেই বেশি নির্যাতনের শিকার

শিশুর নিরাপদ শৈশবের সবচেয়ে বড় আশ্রয় হওয়ার কথা পরিবার ও পরিচিত পরিসর। অথচ ওই পরিচিত গণ্ডির মধ্যেই যখন...

‘আসসালামু আলাইকুম’, ‘ইনশাআল্লাহ’ বলায় সমালোচিত নারী আইপিএস
২৩ সেপ্টেম্বর ২০২৬

‘আসসালামু আলাইকুম’, ‘ইনশাআল্লাহ’ বলায় সমালোচিত নারী আইপিএস

ভারতের পশ্চিমবঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডি কেন্দ্র করে বিতর্কের মধ্যে নারী আইপিএস...

কিশোর-কিশোরীকে শেখাতে হবে ভালো-খারাপ বন্ধুর পার্থক্য
২৩ সেপ্টেম্বর ২০২৬

কিশোর-কিশোরীকে শেখাতে হবে ভালো-খারাপ বন্ধুর পার্থক্য

উঠতি বয়স এমন একটি সময়- যখন সন্তান ধীরে ধীরে পরিবার থেকে নিজের আলাদা একটি জগৎ তৈরি করতে শুরু করে। এই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই