গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এএফসি’র মঞ্চে ঐতিহাসিক অভিষেকের অপেক্ষা

কিরগিজস্তানের ক্লাবকে অজেয় ভাবছে না ফর্টিস

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:২৭ পিএম, ১০ আগস্ট ২০২৬ | আপডেট: ০৯:৪৭ এএম ২০২৬
কিরগিজস্তানের ক্লাবকে অজেয় ভাবছে না ফর্টিস
ছবি

ছবি সংগৃহীত

ঘরোয়া ফুটবলে গত কয়েক মৌসুম ধরেই নিজেদের শক্তিমত্তার জানান দিয়ে আসছে ফর্টিস এফসি। তবে এএফসি ক্লাব প্রতিযোগিতার মঞ্চটা তাদের জন্য একেবারেই নতুন। 

 

বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীর অনুপস্থিতিতে হঠাৎ করেই এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফে খেলার সুযোগ পেয়ে গেছে বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) তৃতীয় হওয়া দলটি। 

 

প্রস্তুতির ঘাটতি আর দলবদলের চ্যালেঞ্জ থাকলেও, দেশের মাটিতে ইতিহাস গড়তে মুখিয়ে আছে ফর্টিস। মঙ্গলবার বিকেল ৩টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে তারা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ফর্টিসের প্রধান কোচ মাসুদ পারভেজ কায়সারের কণ্ঠে ফুটে উঠেছে দায়িত্ববোধ আর বাস্তবতা। 

 

প্রথমবারের মতো এএফসির মতো বড় মঞ্চে ডাগআউটে দাঁড়ানোর অপেক্ষায় থাকা এই কোচ বলেন, ‘আমি ঠিক রোমাঞ্চিত নই, এটি একটি অনেক বড় দায়িত্ব। ফর্টিস শুধু নিজেদের নয়, পুরো বাংলাদেশকেই প্রতিনিধিত্ব করছে।’


এএফসি মঞ্চে আসার পথটা ফর্টিসের জন্য একেবারেই মসৃণ ছিল না। ঘরোয়া ফুটবলে প্রায় আড়াই মাসের লম্বা বিরতি চলছে। এর মধ্যেই চলমান দলবদলে দলের ৭ জন গুরুত্বপূর্ণ খেলোয়াড় অন্য ক্লাবে পাড়ি জমিয়েছেন। 

 

স্কোয়াড নতুন করে গোছানোই ছিল বড় চ্যালেঞ্জ। 

তবে তিন সপ্তাহের প্রস্তুতিতে বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিয়েছে দলটি। কোচ কায়সারের মতে, ‘আমাদের হাতে যেটুকু সময় ছিল, তা আমরা সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করেছি। খেলোয়াড়রাও এই ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত।’ 

 

কিরগিজস্তানের দল মুরাস ইউনাইটেড শারীরিকভাবে বেশ শক্তিশালী এবং তারা নিয়মিত লিগ খেলার মধ্যে রয়েছে। তাদের বিপক্ষে বিকেল ৩টায় ম্যাচ ফর্টিসের জন্য অবশ্য কৌশলগতভাবে এগিয়ে থাকা। শীতপ্রধান দেশের দল মুরাসকে ঢাকার গরমে কাবু করার একটি প্রচ্ছন্ন ইঙ্গিতও দিয়েছেন কায়সার।


ফর্টিসের একাদশে বরাবরই দেশি তরুণদের প্রাধান্য থাকে। কালকের ম্যাচেও তার ব্যতিক্রম হচ্ছে না। সদ্য অনূর্ধ্ব-২৩ জাতীয় দলে সুযোগ পাওয়া তরুণ রাসেল একাদশে থাকবেন বলে নিশ্চিত করেছেন কোচ। 

 

এছাড়া এএফসি কাপের ভিন্ন বাস্তবতায় আবাহনী থেকে ইব্রাহিম ও শাকিলকে শুধু এই টুর্নামেন্টের জন্যই দলে ভিড়িয়েছে তারা। স্কোয়াডে থাকা ৮ জন বিদেশি ফুটবলার, যাদের মধ্যে দুজন জাপানি খেলোয়াড় রয়েছেন, ফর্টিসের অন্যতম বড় শক্তির জায়গা। মাত্র চার বছর আগে প্রতিষ্ঠিত হলেও কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেড বেশ শক্তিশালী এবং আর্থিকভাবে সচ্ছল। 

 

গত আসরের সেমিফাইনালিস্ট দলটির স্কোয়াডে ১৫ জন বিদেশি খেলোয়াড়ের নিবন্ধন রয়েছে। শক্তিশালী এই প্রতিপক্ষকে সম্মান জানালেও তাদের অজেয় মানতে নারাজ ফর্টিস কোচ। 

 

তিনি বলেন, ‘ওরা ভালো দল, পাসিং ফুটবল খেলে এবং সেট-পিসে ভয়ঙ্কর। কিন্তু তারা অজেয় নয়। আমরা যদি ওদের চাপ সামলে গোল হজম না করে নিজেদের খেলাটা খেলতে পারি, তবে আমাদের ভালো সুযোগ থাকবে।’ দলের গাম্বিয়ান ফরোয়ার্ড ওমরও বেশ আত্মবিশ্বাসী। 

তিনি বলেন, ‘ফর্টিসের ইতিহাসে এটি প্রথম আন্তর্জাতিক ম্যাচ। 

 

আমরা পুরোপুরি প্রস্তুত এবং ইতিহাস গড়ার জন্য মুখিয়ে আছি।’ 

ম্যাচের কৌশল নিয়ে কোচ কায়সারের দর্শনটা বেশ সহজ ও সরাসরি। তিনি বলেন, ‘বল আমাদের পায়ে থাকলে আমরা আক্রমণে যাব, আর ওদের পায়ে থাকলে রক্ষণ সামলাব। বাকিটা ট্রানজিশন।’

ডিসি/আপ্র/১০/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া
২৪ সেপ্টেম্বর ২০২৬

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া

ফিফা আশিয়ান কাপ খেলার উদ্দেশ্যে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। ভিসা জটিলতার কারণে নির্ধারি...

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব
২৪ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ১০০ মিটার স্প্রিন্টে ১০.৪৯ সে...

জাপানে জিমিদের প্রথম জয়
২৪ সেপ্টেম্বর ২০২৬

জাপানে জিমিদের প্রথম জয়

পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম লক্ষ্যভেদের পর, বাংলাদেশ খেলল আরও উজ্জীবিত হকি। টানা দুই হারের হতা...

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক
২৪ সেপ্টেম্বর ২০২৬

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক

সবশেষ বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে চার বছর পরের আসরের জন্য এরই মধ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 2 দিন আগে