গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মেনু

সিপিডির মিডিয়া ব্রিফিং

আ. লীগকে বাইরে রেখে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫০ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০০:১৫ এএম ২০২৬
আ. লীগকে বাইরে রেখে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না
ছবি

সিপিডিরি ‘সবুজ টেকসই অর্থনীতি’র চালচিত্র ও প্রত্যাশা: প্রার্থী ও ভোটার জরিপের ফলাফল’ শীর্ষক ব্রিফিংয়ে বক্তারা -ছবি সংগৃহীত

আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া হলে সেই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটি বলেছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের বিপুলসংখ্যক সমর্থক ও ভোটার চূড়ান্ত নির্বাচনি ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাঁদের মতামত ও অংশগ্রহণ উপেক্ষা করা হলে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে দেশে-বিদেশে প্রশ্ন উঠতে পারে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত ‘সবুজ টেকসই অর্থনীতি’র চালচিত্র ও প্রত্যাশা: প্রার্থী ও ভোটার জরিপের ফলাফল’ এবং ‘নির্বাচনী এলাকায় সবুজ সমাজের পরিস্থিতি ও প্রত্যাশা’ শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা জানায় সিপিডি।

ব্রিফিংয়ে জরিপের ফলাফল উপস্থাপন করে সিপিডি জানায়, দেশের রাজনৈতিক বাস্তবতায় কোনো বড় রাজনৈতিক শক্তি ও তাদের সমর্থক ভোটারদের বাইরে রেখে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করা কঠিন। একটি অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করতে হলে সব প্রধান রাজনৈতিক পক্ষের অন্তর্ভুক্তি জরুরি।

মিডিয়া ব্রিফিংয়ে সিপিডির পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, জাতীয় নির্বাচন কেবল একটি প্রশাসনিক প্রক্রিয়া নয়; এটি জনগণের প্রতিনিধিত্ব ও মতামতের প্রতিফলন। কিন্তু বাস্তবতা হলো, যেই অর্থে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হওয়া প্রয়োজন, বর্তমান প্রেক্ষাপটে তা পুরোপুরি নিশ্চিত হচ্ছে না।

তিনি জানান, একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে গণভোটের বিদ্যমান কাঠামো ও সংশ্লিষ্ট অধ্যাদেশে নানা সীমাবদ্ধতা থাকায় এর ফলাফল নিয়েও গ্রহণযোগ্যতার প্রশ্ন উঠতে পারে। এ কারণে এবারের নির্বাচনে মূলত জাতীয় সংসদ নির্বাচনের দিকেই বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন বলে মনে করছে সিপিডি।

নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, নির্বাচন সামনে রেখে সিপিডিসহ বিভিন্ন থিংক ট্যাংক সাধারণত ইশতেহার বিশ্লেষণ করে থাকে। এতে দলগুলোর প্রতিশ্রুতির ধরন, পার্থক্য এবং কোন কোন গুরুত্বপূর্ণ বিষয় অনুপস্থিত-সেগুলো তুলে ধরা হয়, যাতে ভোটাররা সচেতন সিদ্ধান্ত নিতে পারেন।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, সিপিডির এই গবেষণায় দেশের পরিবেশ ও দুর্যোগপ্রবণ ১৫০টি নির্বাচনী এলাকা অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে ৪৫০ জন সংসদ নির্বাচনের প্রার্থী এবং ১ হাজার ২০০ জন ভোটার অংশ নেন। জরিপের ফলাফলের মাধ্যমে নির্বাচনী এলাকায় ‘সবুজ সমাজ’ গঠনের বর্তমান চিত্র ও ভোটারদের প্রত্যাশা তুলে ধরা হয়েছে।

সিপিডির মতে, রাজনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত না হলে নির্বাচন ঘিরে আস্থার সংকট আরও গভীর হতে পারে, যা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ইতিবাচক নয়।
সানা/আপ্র/৭/২/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

স্ত্রী হত্যার অভিযোগে শুরু, ১২ বছরে ধর্ষণ-খুনের একাধিক অভিযোগ
০৭ অক্টোবর ২০২৬

স্ত্রী হত্যার অভিযোগে শুরু, ১২ বছরে ধর্ষণ-খুনের একাধিক অভিযোগ

মনিরুজ্জামান মাতুব্বরের বিরুদ্ধে অভিযোগ

ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো
২৮ সেপ্টেম্বর ২০২৬

ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো

গাজী নজরুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ

টেক্সটাইল মেশিনারির আড়ালে গাড়ির যন্ত্রাংশ, ধরা পড়েছে ১০ চালান
২৬ সেপ্টেম্বর ২০২৬

টেক্সটাইল মেশিনারির আড়ালে গাড়ির যন্ত্রাংশ, ধরা পড়েছে ১০ চালান

শুল্ক ফাঁকির অভিযোগ, সন্দেহের তালিকায় আরো ৮৩ কনটেইনার

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 4 ঘন্টা আগে