গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মেনু

শ্রমিকদের কঠোর আন্দোলন ফের শুরু রোববার থেকে

কী হচ্ছে চট্টগ্রাম বন্দরে?

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৩৯ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৮:৪৩ এএম ২০২৬
কী হচ্ছে চট্টগ্রাম বন্দরে?
ছবি

রোববার সকাল ৮টা থেকে চার দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ -ছবি সংগৃহীত আবারো অনির্দিষ্টকালের ধর্মঘট

চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) রক্ষার দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর। তিনি বলেন, ‘আমরা চার দফা দাবি আদায়ে পুনরায় অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছি। সংশ্লিষ্ট সব শ্রমিক-কর্মচারীকে ধর্মঘট পালন করে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় সহায়তা করার আহ্বান জানাচ্ছি। ধর্মঘটের আওতায় থাকবে বন্দরের বহির্নোঙ্গরও। সেখানে কোনো কাজ চলবে না।’

চার দফা দাবিতে শ্রমিক আন্দোলন: সমন্বয়ক হুমায়ুন কবীরের মতে, বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা এনসিটি ডিপিওয়ার্ল্ডকে লিজ না দেওয়ার ঘোষণা দিতে হবে। এছাড়া, বন্দরের সংকটের প্রধান কারণ হিসেবে চেয়ারম্যান এম মনিরুজ্জামানকে প্রত্যাহার করতে হবে। বিগত আন্দোলনে যারা বদলি, চার্জশিট, সাময়িক বরখাস্ত বা অন্যান্য শান্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হয়েছেন, তাদের প্রত্যেককে পুনর্বহাল করতে হবে। আন্দোলনরত শ্রমিক নেতাদের বিরুদ্ধে কোনো মামলা বা আইনি ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা যাবে না। তিনি জানান, গত ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত এনসিটি ডিপিওয়ার্ল্ডকে লিজ দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে মোট ৯৬ ঘণ্টার কর্মবিরতি পালন করা হয়। তবে সরকার বা কর্তৃপক্ষ সংকট নিরসনে কোনো আলোচনার উদ্যোগ নেননি। ৫ ফেব্রুয়ারি নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেনের সঙ্গে আলোচনার পরও দাবির কোনো সুরাহা হয়নি।

স্কপের সমর্থন ও ন্যায্য দাবির গুরুত্ব: চট্টগ্রাম শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এই ধর্মঘটের প্রতি পূর্ণ সমর্থন জানায়। স্কপ নেতারা বলেন, ‘এ আন্দোলন যৌক্তিক, সময়োপযোগী এবং জাতীয় স্বার্থনির্ভর। এনসিটি শুধু বাণিজ্যিক টার্মিনাল নয়, এটি জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ স্তম্ভ। বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দিলে দীর্ঘমেয়াদে অর্থনীতি ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়বে।’

স্কপ আরো হুঁশিয়ারি দিয়েছে, আগামীকাল (রোববার) থেকে শুরু হওয়া ধর্মঘটের কারণে অর্থনীতি ও বাণিজ্যে কোনো অচলাবস্থা সৃষ্টি হলে দায়ভার বন্দর কর্তৃপক্ষ ও নৌপরিবহন উপদেষ্টাকেই বহন করতে হবে। তারা দেশের সচেতন নাগরিকদের জাতীয় স্বার্থ রক্ষায় সংহতি প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

বন্দর রক্ষা আন্দোলনের নেতারা: সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতা মো. হারুন, তসলিম হোসেন সেলিম, আবুল কাসেম, ইয়াসিন রেজা রাজু, জাহিদ হোসেন ও ইমাম হোসেন খোকন। নেতারা বলেন, ন্যায্য দাবিকে দমন-পীড়নের মাধ্যমে থামিয়ে দেওয়ার চেষ্টা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। তারা সরকারের তৎপরতা, বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও সম্পদ তদন্তের নির্দেশকে ‘প্রতিহিংসাপরায়ণ ও উস্কানিমূলক’ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

সানা/আপ্র/৭/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশের রফতানিতে বড় পতন
১৬ আগস্ট ২০২৬

বাংলাদেশের রফতানিতে বড় পতন

ইইউর পোশাক বাজারে ধস

কমেছে মরিচের দাম, সবজি ৬০ থেকে ৮০ টাকায়
১৫ আগস্ট ২০২৬

কমেছে মরিচের দাম, সবজি ৬০ থেকে ৮০ টাকায়

রাজধানীর খুচরা বাজারে গত সপ্তাহের তুলনায় কাঁচা মরিচের দাম কিছুটা কমেছে। একই সঙ্গে সরবরাহ বাড়ায় বেশ ক...

দেশে–বিদেশে ক্রেডিট কার্ড ঋণে খরচ বাড়ছে
১৫ আগস্ট ২০২৬

দেশে–বিদেশে ক্রেডিট কার্ড ঋণে খরচ বাড়ছে

উচ্চ সুদের কারণে কার্ডনির্ভর ব্যয় নিয়ন্ত্রণহীন

চট্টগ্রামে ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি টাকা উধাও
১৩ আগস্ট ২০২৬

চট্টগ্রামে ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি টাকা উধাও

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনে অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির লালদীঘি পূর্ব করপোরেট শাখার ক্যাশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপি সরকারের ছয় মাস: প্রত্যাশা কতটা, প্রাপ্তি কতখানি

আজ ১৭ আগস্ট সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। এর আগে ছয় মাসের কাজের মূল্যায়নে সরকার যেমন বেশ কিছু অর্জনের কথা বলছে, তেমনি বিরোধী রাজনৈতিক দল, অর্থনীতিবিদ ও বিভিন্ন পর্যায়ের নাগরিকদের প্রশ্নও সামনে এসেছে। সরকারের পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, ছয় মাসের লক্ষ্য অনুযায়ী মোটামুটি সব কর্মসূচিই পূরণ হয়েছে-কোথাও ৯০, কোথাও ৯৫ এবং কোথাও শতভাগ বাস্তবায়ন হয়েছে। প্রিয় পাঠক, সরকার ভালো করছে নাকি মন্দ করছে? হ্যাঁ বা না জানান।

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে