গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রমজানের প্রথম চাঁদ দেখা যাবে ১৮ ফেব্রুয়ারি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:০০ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২০:৩১ এএম ২০২৬
রমজানের প্রথম চাঁদ দেখা যাবে ১৮ ফেব্রুয়ারি
ছবি

ফাইল ছবি

আগামী ১৭ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে চাঁদ দেখার কোনো সম্ভাবনা নেই। ইসলামিক বিশ্বের কোনো দেশেই সেদিন রমজানের চাঁদ দেখা যাবে না।

সংযুক্ত আরব আমিরাতের শারজাহভিত্তিক জ্যোতির্বিদ্যা, মহাকাশ ও বিজ্ঞান অ্যাকাডেমি জানিয়েছে, তাদের সূক্ষ্ম বৈজ্ঞানিক বিশ্লেষণে দেখা গেছে—১৭ ফেব্রুয়ারি রমজানের অর্ধচন্দ্র দেখা ‘অসম্ভব’।

অ্যাকাডেমির বিশ্লেষক দল জানায়, সেদিন স্থানীয় সময় বিকেল ৪টা ১ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে মাত্র ২ ঘণ্টা ১৪ মিনিট এবং সূর্যাস্তের ঠিক আগেই চাঁদ দিগন্তের নিচে নেমে যাবে।

এর ফলে সূর্য ও চাঁদ প্রায় একই সময়ে অস্ত যাবে, যার ফলে সন্ধ্যার পর চাঁদ দেখা প্রায় অসম্ভব। শুধু খালি চোখেই নয়, অত্যাধুনিক টেলিস্কোপ ব্যবহার করেও ওই দিন চাঁদ দেখা যাবে না বলে জানিয়েছে একাডেমি। এমনকি শুধু আমিরাত নয়, ইসলামিক বিশ্বের কোনো দেশেই সেদিন রমজানের চাঁদ দেখা যাবে না।

তবে পরদিন, অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি (বুধবার) সন্ধ্যায় পশ্চিম আকাশে নতুন অর্ধচন্দ্র খালি চোখেই দেখা যাবে। সেদিন চাঁদের বয়স হবে ২৬ ঘণ্টার বেশি এবং তা দিগন্তের ওপরে প্রায় ১২ ডিগ্রি ২১ আর্ক-মিনিট উচ্চতায় অবস্থান করবে। আকাশ পরিষ্কার থাকলে সহজেই চাঁদ দেখা সম্ভব হবে। সে অনুযায়ী, ওই অঞ্চলে রমজানের প্রথম রোজা পালিত হবে ১৯ ফেব্রুয়ারি।

সূত্র: জাওয়া

ওআ/আপ্র/০৫/০২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নফস নিয়ন্ত্রণে রাখার ১০ কার্যকর উপায়
০৫ সেপ্টেম্বর ২০২৬

নফস নিয়ন্ত্রণে রাখার ১০ কার্যকর উপায়

নফস মানুষের স্বাভাবিক সত্তার একটি অংশ। এটি মানুষকে ভালো ও মন্দ—উভয় দিকেই পরিচালিত করতে পারে। তবে মান...

আজ শুভ জন্মাষ্টমী, দেশজুড়ে নানা আয়োজনে উদ্যাপন
০৪ সেপ্টেম্বর ২০২৬

আজ শুভ জন্মাষ্টমী, দেশজুড়ে নানা আয়োজনে উদ্যাপন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ও আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী আজ...

হজযাত্রী স্থানান্তরে পাঁচ দিনের সুযোগ, শর্তে অনুমতি
০৩ সেপ্টেম্বর ২০২৬

হজযাত্রী স্থানান্তরে পাঁচ দিনের সুযোগ, শর্তে অনুমতি

বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের এক এজেন্সি থেকে অন্য এজেন্সিতে স্থানান্তরের জন্য পা...

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেলো
০১ সেপ্টেম্বর ২০২৬

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেলো

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান মাস ফেব্রুয়ারির শুরুতে শুরু হতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে