গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রোজা শুরুর তারিখ সংশোধন, যেদিন দেখা যাবে রমজানের চাঁদ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৬ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৭:২৭ এএম ২০২৬
রোজা শুরুর তারিখ সংশোধন, যেদিন দেখা যাবে রমজানের চাঁদ
ছবি

ছবি সংগৃহীত

ইসলাম ধর্মবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র ও গভীর তাৎপর্যপূর্ণ রমজান মাস। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এই পুরো মাস সিয়াম সাধনায় কাটায় সারা বিশ্বের মুসলিমরা।  

তাই এই মাসটিকে ঘিরে বিশেষ প্রস্তুতি থাকে সমগ্র মুসলিম উম্মাহর। তাৎপর্যপূর্ণ এই রমজান মাসের চাঁদ নিয়ে এবার নতুন পূর্বাভাস দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান চর্চা সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি)। 

সে অনুযায়ী, আগামী ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দেখা যেতে পারে এই চাঁদ। রোববারের (১ ফেব্রুয়ারি) এক বিবৃতির মাধ্যমে এ পূর্বাভাস দেয় আইএসি। 

প্রথম দিকে ধারণা করা হচ্ছিল যে আগামী ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রমজানের চাঁদ দেখা দেবে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন জ্যোতির্বিজ্ঞান গবেষণা সংস্থা তখন জানিয়েছিল, আগামী ১৭ ফেব্রুয়ারি সূর্যাস্তের পরপর আকাশে উঠবে রমজান মাসের চাঁদ।

কিন্তু আইএসির রোববারের বিবৃতিতে বলা হয়েছে, ১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদের গঠন প্রক্রিয়া চূড়ান্ত অবস্থায় থাকবে এবং ১৯ ফেব্রুয়ারি সূর্যাস্তের পর এক মিনিটের জন্য আমিরাতের আকাশে দৃশ্যমান হবে রমজানের চাঁদ।

ইসলাম ধর্মের তৃতীয় স্তম্ভের নাম রোজা বা সিয়াম। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানহার না করা এবং ইন্দ্রিয় সংযম পালনকে রোজা বা সিয়াম বলা হয়। ধর্মপ্রাণ মুসলিমরা রমজান মাসের পুরোটা জুড়ে রোজা পালন করেন।

রমজান মাসের ২৯ অথবা ৩০ তারিখে উদিত হয় শাওয়াল মাসের চাঁদ। এই চাঁদ ইসলাম ধর্মের প্রধান উৎসব ঈদুল ফিতরের বার্তা নিয়ে আসে। ঈদুল ফিতর উদযাপনের মধ্যে দিয়ে রমজানের সিয়াম সাধনা শেষ করে স্বাভাবিক জীবনে প্রবেশ করেন মুসলিমরা।

বাংলাদেশে রমজান মাস শুরু হয় মধ্যপ্রাচ্যে রমজান শুরু হওয়ার একদিন পর থেকে। সেই হিসেবে আইএসির বিবৃতির ভিত্তিতে বলা যায়, আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের আকাশে উঠবে রমজানের চাঁদ। আর রোজা শুরু হবে ২১ ফেব্রুয়ারি।

এসি/আপ্র/০২/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

নফস নিয়ন্ত্রণে রাখার ১০ কার্যকর উপায়
০৫ সেপ্টেম্বর ২০২৬

নফস নিয়ন্ত্রণে রাখার ১০ কার্যকর উপায়

নফস মানুষের স্বাভাবিক সত্তার একটি অংশ। এটি মানুষকে ভালো ও মন্দ—উভয় দিকেই পরিচালিত করতে পারে। তবে মান...

আজ শুভ জন্মাষ্টমী, দেশজুড়ে নানা আয়োজনে উদ্যাপন
০৪ সেপ্টেম্বর ২০২৬

আজ শুভ জন্মাষ্টমী, দেশজুড়ে নানা আয়োজনে উদ্যাপন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ও আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী আজ...

হজযাত্রী স্থানান্তরে পাঁচ দিনের সুযোগ, শর্তে অনুমতি
০৩ সেপ্টেম্বর ২০২৬

হজযাত্রী স্থানান্তরে পাঁচ দিনের সুযোগ, শর্তে অনুমতি

বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের এক এজেন্সি থেকে অন্য এজেন্সিতে স্থানান্তরের জন্য পা...

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেলো
০১ সেপ্টেম্বর ২০২৬

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেলো

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান মাস ফেব্রুয়ারির শুরুতে শুরু হতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে