গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দিল্লিতে হাসিনার বক্তব্যে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ: শামা ওবায়েদ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৪ পিএম, ০৭ আগস্ট ২০২৬ | আপডেট: ০৯:৫১ এএম ২০২৬
দিল্লিতে হাসিনার বক্তব্যে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ: শামা ওবায়েদ
ছবি

বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম -ছবি সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের মাটিতে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ায় বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত এখন ভারতকেই নিতে হবে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে দিল্লিতে শেখ হাসিনার সাম্প্রতিক সংবাদ সম্মেলন নিয়ে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, “একজন সাজাপ্রাপ্ত আসামি যখন ভারতের মাটিতে বসে এই ধরনের কথা বলে এবং ভারত সরকার সেটা অনুমোদন করে, তখন অবশ্যই বাংলাদেশের মানুষের জন্য একটা উদ্বেগের জায়গা তৈরি হয় যে ভবিষ্যতে আমাদের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে।”

তিনি বলেন, সরকার আগেও ভারতকে বারবার জানিয়েছে যে বাংলাদেশের সঙ্গে তারা কী ধরনের সম্পর্ক চায়, সে বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করা প্রয়োজন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আগের বিবৃতিতে কূটনৈতিক ভাষায় সেই বার্তাই দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও জানান তিনি।

আওয়ামী লীগ সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকীতে বুধবার নয়াদিল্লিতে সাউথ এশিয়া ফরেন করেসপন্ডেন্টস ক্লাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে অডিও কলে যুক্ত হয়ে বক্তব্য দেন শেখ হাসিনা। সেখানে তিনি ২০২৪ সালের ছাত্র আন্দোলনকে ‘সহিংস আন্দোলনে’ রূপ দেওয়ার অভিযোগ করেন এবং ডিসেম্বরে দেশে ফেরার কথা বলেন, যদিও নির্দিষ্ট তারিখ জানাননি।

প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশ ও ভারতের সম্পর্ক উন্নত হোক—এটা দুই দেশের সরকার ও জনগণই চায়। কিন্তু ভারতের মাটিতে বসে সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেতারা যদি রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে থাকেন এবং ভারত সরকার তা বন্ধ না করে, তাহলে তা বাংলাদেশের জনগণের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে।”

তিনি আরও বলেন, বাংলাদেশ আলোচনা ও সংলাপে আগ্রহী। জ্বালানি সহযোগিতা, পানিবণ্টন, সীমান্ত ব্যবস্থাপনা ও অন্যান্য দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা চলবে। তবে শেখ হাসিনার বক্তব্যের বিষয়টি শুধু ২৪ বা ৩৬ ঘণ্টার ঘটনা নয়; এটি জুলাই যোদ্ধা, শহীদ পরিবার এবং বাংলাদেশের মানুষের অনুভূতির সঙ্গে জড়িত একটি স্পর্শকাতর বিষয়।

বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে উপস্থাপনের চেষ্টা প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, “অপরাধ ঢাকতে জঙ্গিবাদের বয়ান সামনে আনা আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক কৌশল।”

তিনি অভিযোগ করেন, অতীতে গুম, বিচারবহির্ভূত হত্যা ও দমন-পীড়নের সমালোচনা আড়াল করতেই আওয়ামী লীগ বারবার উগ্রবাদ ও সন্ত্রাসবাদের বয়ান ব্যবহার করেছে।

উচ্চপর্যায়ের সফর নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সম্পর্ক অবশ্যই সমতা, পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে হতে হবে।

আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য অংশগ্রহণ সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে বিমসটেকের সভাপতির দায়িত্ব পালন করছে এবং বহুপক্ষীয় ফোরামে অংশগ্রহণে আগ্রহী। তবে প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ দেবেন কি না, তা তাঁর সময়সূচি ও ব্যস্ততার ওপর নির্ভর করবে।

তিনি জানান, ব্রিকস সম্মেলনের ‘আউটরিচ’ পর্বে অংশ নেওয়ার পাশাপাশি ভারতের পক্ষ থেকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণও রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সানা/আপ্র/৭/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

পাসপোর্ট হারালে দ্বিতীয়বার থেকে জরিমানা ১০ হাজার টাকা
২৩ সেপ্টেম্বর ২০২৬

পাসপোর্ট হারালে দ্বিতীয়বার থেকে জরিমানা ১০ হাজার টাকা

দেশে পাসপোর্ট প্রথমবার হারিয়ে গেলে, চুরি বা বিনষ্ট হলে নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত কোনো দণ্ড ফি দিতে...

রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী
২৩ সেপ্টেম্বর ২০২৬

রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই: প্রধ...

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ...

তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক জোরদারের প্রত্যয়
২৩ সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক জোরদারের প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠ...

গাজী নজরুলের এমপি পদ বহাল থাকা নিয়ে প্রশ্ন টিআইবির
২২ সেপ্টেম্বর ২০২৬

গাজী নজরুলের এমপি পদ বহাল থাকা নিয়ে প্রশ্ন টিআইবির

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মামলা, গ্রেফতার ও রিমান্ডের পরও সাতক্ষীরা-৪ আস...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 9 ঘন্টা আগে