গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের তালিকা চাইলো ইসি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৭ পিএম, ০৪ আগস্ট ২০২৬ | আপডেট: ০৮:৪৩ এএম ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের তালিকা চাইলো ইসি
ছবি

ছবি সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সংসদ সচিবালয়ের কাছে সংসদ সদস্যদের (এমপি) তালিকা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ও তফসিল নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার (৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, “রাষ্ট্রপতির নির্বাচন নিয়ে এখন পর্যন্ত তারিখ, তফসিল বা অন্য কোনো বিষয় নির্ধারণ হয়নি। আমরা ভোটার তালিকার জন্য সংসদ সচিবালয়ের কাছে অনুরোধ করেছি। ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ও তফসিল নিয়ে আলোচনা হবে।”

উল্লেখ্য, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে এ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদ সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করেন।

এর আগে গত ২৪ জুলাই বিকেল ৪টার দিকে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। তিনি ছিলেন দেশের ২২তম রাষ্ট্রপতি। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের কথা উল্লেখ করে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।

এদিকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন প্রসঙ্গে ইসি সচিব বলেন, এ বিষয়ে একটি কমিটি করা হয়েছে। তবে কমিটির সুপারিশ এখনো চূড়ান্ত হয়নি। তিনি বলেন, বিষয়টি নিয়ে বিস্তৃত পরিসরে আলোচনা হয়েছে, তবে এখনো মানসম্মত কার্যপদ্ধতি (এসওপি) তৈরি করা হয়নি।

তিনি বলেন, “এনআইডি সংশোধনের ক্ষেত্রে কী কী বিষয় বিবেচনায় নেওয়া হবে, যাতে কোনো অসংগতি না থাকে, সেটি নির্ধারণ করা হচ্ছে। এ বিষয়ে সামগ্রিক একটি ব্রিফিং দেওয়া হবে।”

জন্মতারিখ সংশোধনের বিষয়ে উদাহরণ দিয়ে আখতার আহমেদ বলেন, “গতকাল একজন জন্মতারিখ সংশোধনের জন্য এসেছেন। তিনি যে বয়স দাবি করছেন, তা অনুযায়ী দেখা যায় ২০০৮ সালের ডিসেম্বরে তার বয়স ছিল সাত বছর চার মাস। তাহলে সাত বছর চার মাস বয়সে একজন ভোটার হয়েছেন-এটা কীভাবে সম্ভব? এটা সংশোধন না করলে আমরা অপরাধী হয়ে যাব।”

সব ধরনের সরকারি নথিতে তথ্যের সামঞ্জস্য থাকা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, “পাসপোর্ট হচ্ছে ভ্রমণ নথি, আর এনআইডি হচ্ছে জাতীয় পরিচয়পত্র। জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদের ওপর আমরা নির্ভরশীল। আমাদের তথ্যের ওপর পাসপোর্ট নির্ভর করে।”
সানা/আপ্র/৩/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আবাসস্থল পরিবর্তনে আবারও ভোটার স্থানান্তর কার্যক্রম শুরু
২৪ সেপ্টেম্বর ২০২৬

আবাসস্থল পরিবর্তনে আবারও ভোটার স্থানান্তর কার্যক্রম শুরু

আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের কার্যক্রম আবারও চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়...

শেষ সময়ে ফ্যামিলি কার্ড পাবেন মন্ত্রী, প্রধানমন্ত্রীর স্ত্রী: সমবায় প্রতিমন্ত্রী
২৪ সেপ্টেম্বর ২০২৬

শেষ সময়ে ফ্যামিলি কার্ড পাবেন মন্ত্রী, প্রধানমন্ত্রীর স্ত্রী: সমবায় প্রতিমন্ত্রী

দেশের চার কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরক...

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক
২৪ সেপ্টেম্বর ২০২৬

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক

সরকারি কর্মকমিশন (পিএসসি) ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে স্বাস্থ্য ক্যাডারভুক্ত ৫ হ...

রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা প্রস্তাবকে স্বাগত জানিয়ে মানববন্ধন
২৪ সেপ্টেম্বর ২০২৬

রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা প্রস্তাবকে স্বাগত জানিয়ে মানববন্ধন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে রোহিঙ্গা সংকট ও প্রত্যাবাসন ইস্যু গুরুত্বের সঙ্গে তুলে ধরার দাব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 2 দিন আগে