গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তরুণ প্রযুক্তি উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪০ পিএম, ০২ আগস্ট ২০২৬ | আপডেট: ১৯:৩০ এএম ২০২৬
তরুণ প্রযুক্তি উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ছবি

এমআইএসটি ম্যাভিরভ দলের সঙ্গে প্রধানমন্ত্রী -ছবি সংগৃহীত

দেশকে এগিয়ে নিতে উদ্ভাবক, গবেষক ও প্রযুক্তি উদ্যোক্তাদের আরো সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তরুণদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও নতুন উদ্যোগে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

রোববার (২ আগস্ট) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক পর্যায়ের মেট রোভ আন্তর্জাতিক পানির নিচের রোবট প্রতিযোগিতা ২০২৬**-এর বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি ম্যাভিরভ দলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিযোগিতায় বিজয়ী দলটির সবাই বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থী।

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি খাতে নিজ নিজ অবস্থান থেকে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে বাংলাদেশ আরো দ্রুত এগিয়ে যাবে। তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তাদের গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে।

সাক্ষাৎকালে এমআইএসটির শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত পানির নিচে চলাচলকারী রোবট প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করেন। প্রধানমন্ত্রী রোবটটির নকশা, প্রযুক্তিগত সক্ষমতা ও ব্যবহারিক সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনার জন্য দলের সদস্যদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের উদ্ভাবন দেশের প্রযুক্তিগত সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। রোবটটির আরো উন্নয়ন, বাণিজ্যিক ব্যবহার এবং আন্তর্জাতিক পর্যায়ে ভবিষ্যৎ অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়ার কথাও জানান তিনি।

বৈঠকে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে জানান, পড়াশোনা শেষে তারা প্রযুক্তি খাতেই কাজ করতে এবং নিজেদের উদ্যোগে নতুন কিছু তৈরি করতে আগ্রহী।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিনির্ভর নতুন উদ্যোগ বা স্টার্টআপ গড়ে তুলতে চাইলে সরকারের কর্মসূচির মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

তিনি বলেন, তৈরি পোশাক শিল্প দেশের প্রধান রপ্তানি খাত হলেও এর পাশাপাশি অর্ধপরিবাহী, ওষুধ, আসবাব ও প্রসাধনসামগ্রীর মতো সম্ভাবনাময় নতুন শিল্পখাত শক্তিশালী করে বহুমুখী রপ্তানি অর্থনীতি গড়ে তুলতে সরকার কাজ করছে।

প্রধানমন্ত্রী অর্ধপরিবাহী শিল্পকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে বলেন, এ খাতে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং দক্ষ জনশক্তি তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশে কর্মরত বাংলাদেশি অর্ধপরিবাহী বিশেষজ্ঞদেরও দেশে ফিরে এ খাতের বিকাশে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বৈঠকে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কে এম মোস্তাফিজুর রহমান এবং উদ্ভাবনী দলের ১০ জন শিক্ষার্থী প্রতিনিধি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে গত ২৩ থেকে ২৯ জুন অনুষ্ঠিত মেট রোভ আন্তর্জাতিক পানির নিচের রোবট প্রতিযোগিতা ২০২৬-এ বিশ্বের ১৮টি দেশের ৮৮টি দল অংশ নেয়। যুক্তরাষ্ট্র, কানাডা, চীন ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের দলকে পেছনে ফেলে এমআইএসটি ম্যাভিরভ দল চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের দল রানারআপ এবং স্বাগতিক কানাডার দল তৃতীয় স্থান অর্জন করে।

উদ্ভাবনী চিন্তা, প্রকৌশল দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা ও দলগত সমন্বয়ের ভিত্তিতে এমআইএসটির এই সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতার গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

সানা/কেএমএএ/আপ্র/২/৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন
২৬ সেপ্টেম্বর ২০২৬

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন

ঢাকার জুরাইন রেলসেতুর নিচে একটি পাবলিক টয়লেটের পরিত্যক্ত কক্ষ থেকে অর্ধগলিত একটি লাশ উদ্ধার করেছে পু...

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
২৬ সেপ্টেম্বর ২০২৬

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাট...

শান্তি, ফিলিস্তিন ও দেশ পুনর্গঠনের বার্তা
২৫ সেপ্টেম্বর ২০২৬

শান্তি, ফিলিস্তিন ও দেশ পুনর্গঠনের বার্তা

জাতিসংঘে তারেক রহমান

ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি বিপদ
২৫ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি বিপদ

রাজধানীতে ডেঙ্গুর ঝুঁকি এখন আর শুধু ড্রেন, ময়লার স্তূপ কিংবা নির্মাণাধীন ভবনের মধ্যে সীমাবদ্ধ নেই। দ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই