গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ষড়যন্ত্র মোকাবিলায় প্রয়োজনে কঠোর হবে সরকার: তথ্যমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৮ পিএম, ০১ আগস্ট ২০২৬ | আপডেট: ১৯:৪৩ এএম ২০২৬
ষড়যন্ত্র মোকাবিলায় প্রয়োজনে কঠোর হবে সরকার: তথ্যমন্ত্রী
ছবি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন -ছবি সংগৃহীত

কেউ কেউ রাজনৈতিক অস্থিরতা তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভাজন ছড়ানোর জন্য ‘ষড়যন্ত্রের প্রকল্প’ হাতে নিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, সরকার এসব বিষয়ে সচেতন রয়েছে এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করছে। শনিবার (১ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে আয়োজিত **‘ফ্যাসিবাদের ১৫ বছর: চব্বিশের গণঅভ্যুত্থান’** শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, অনেকের কাছে সংসদের চেয়ে রাজপথই বেশি পছন্দের হয়ে উঠেছে। সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে নিয়ে এসে উত্তেজনা সৃষ্টি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বিরোধ তৈরি করার একটি প্রবণতা দেখা যাচ্ছে। তিনি বলেন, “সরকার এই ষড়যন্ত্রের গভীরতা বোঝে না-এমন ভাবার কোনো কারণ নেই। আমরা বুঝি বলেই দায়িত্বশীল আচরণ করি। আমরা বুঝি বলেই অভিভাবকের মতো ভাষায় কথা বলি এবং গঠনমূলক সমাধানের পথ খুঁজি।”

তথ্যমন্ত্রী বলেন, শুধু প্রতিক্রিয়াশীল বক্তব্য, উত্তেজনা সৃষ্টি কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরির কাজে সরকার নিজেদের দায়িত্ব নিয়োজিত করতে পারে না। জনগণ যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে, তখন সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের পর এখন দেশ গঠনের সময় এসেছে। যারা দেশ গঠনের পথে বাধা সৃষ্টি করবে, তাদের সঙ্গে প্রথমে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে। তবে তিনি সতর্ক করে বলেন, “রাষ্ট্রের প্রয়োজন, দেশের প্রয়োজন ও জনগণের স্বার্থে প্রয়োজনে সরকারকে কঠোর পদক্ষেপ নিতেই হবে।”

জহির উদ্দিন স্বপন বলেন, আন্দোলন কারও কারও কাছে পেশা হতে পারে, কিন্তু তাদের কাছে আন্দোলনের অর্থ ছিল ভোটাধিকার, গণতান্ত্রিক চেতনা এবং স্বাধীন, স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই। সেই আন্দোলনের একটি অধ্যায় শেষ হয়েছে, এখন সামনে দেশ গড়ার দায়িত্ব।

নির্বাচন ও রাজনৈতিক ষড়যন্ত্র প্রসঙ্গ: ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জহির উদ্দিন স্বপন বলেন, আন্দোলনের কৃতিত্ব কোনো ব্যক্তির নয়, এটি জনগণের অর্জন। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে তরুণ ও সংগ্রামী মানুষকে সাহস জুগিয়েছে বিভিন্ন স্লোগান। এর মাধ্যমে রাজপথের আন্দোলন শক্তিশালী হয়েছে এবং একপর্যায়ে তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তিনি বলেন, ৫ আগস্টের পর জাতীয় নির্বাচন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র হয়েছে। জনগণের ভোটের অধিকার জনগণের কাছে ফিরিয়ে না দেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামালসহ অনেকে বক্তব্য দেন।

তিন দিনব্যাপী এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

সানা/কেএমএএ/আপ্র/০১/৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন
২৬ সেপ্টেম্বর ২০২৬

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন

ঢাকার জুরাইন রেলসেতুর নিচে একটি পাবলিক টয়লেটের পরিত্যক্ত কক্ষ থেকে অর্ধগলিত একটি লাশ উদ্ধার করেছে পু...

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
২৬ সেপ্টেম্বর ২০২৬

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাট...

শান্তি, ফিলিস্তিন ও দেশ পুনর্গঠনের বার্তা
২৫ সেপ্টেম্বর ২০২৬

শান্তি, ফিলিস্তিন ও দেশ পুনর্গঠনের বার্তা

জাতিসংঘে তারেক রহমান

ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি বিপদ
২৫ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি বিপদ

রাজধানীতে ডেঙ্গুর ঝুঁকি এখন আর শুধু ড্রেন, ময়লার স্তূপ কিংবা নির্মাণাধীন ভবনের মধ্যে সীমাবদ্ধ নেই। দ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই