গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সচিবালয়ের ২১ তলা ভবন প্রকল্প স্থগিত

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫২ পিএম, ২৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ২৩:০০ এএম ২০২৬
সচিবালয়ের ২১ তলা ভবন প্রকল্প স্থগিত
ছবি

সংগৃহীত



নিজস্ব প্রতিবেদক: সচিবালয়ের দাফতরিক আবাসন সংকট নিরসন ও ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় প্রস্তাবিত ২১ তলা ভবন নির্মাণ প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পায়নি। চারটি প্রধান ত্রুটি চিহ্নিত হওয়ায় প্রকল্পটি পুনঃপর্যালোচনার জন্য ফেরত পাঠানো হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত একনেক সভায় ৬৪৯ কোটি টাকার এই প্রকল্পটি উপস্থাপন করা হলেও শেষ পর্যন্ত অনুমোদন দেওয়া হয়নি। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, নির্মাণ ব্যয়, নকশা, মাটি পরীক্ষা এবং পূর্বানুমোদন সংক্রান্ত ঘাটতির কারণে সিদ্ধান্তটি নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, প্রকল্প অনুমোদন না পাওয়ার চারটি প্রধান কারণ হলো- বিশেষ প্রকল্প রিভিউ কমিটির পূর্বানুমোদন না নেওয়া, নির্মাণ ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন, ভবনের নকশা ও কাঠামোগত পর্যাপ্ত যাচাই না হওয়া এবং প্রয়োজনীয় মাটি পরীক্ষা সম্পন্ন না করা।

রিভিউ কমিটির পক্ষ থেকেও প্রকল্পের ব্যয় ও কাঠামোগত নকশা নিয়ে আপত্তি তোলা হয়েছে বলে জানা গেছে। বিশেষ করে বেজমেন্ট নির্মাণ ও প্রতি বর্গফুটে উচ্চ নির্মাণ ব্যয় নিয়ে বিস্তারিত পুনর্মূল্যায়নের সুপারিশ করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, সচিবালয়ের ৮৭ বছর পুরোনো একটি ভবন ভেঙে সেখানে আধুনিক ২১ তলা ভবন নির্মাণের পরিকল্পনা ছিল। ভবনটিতে একাধিক বেজমেন্ট, লিফট, কেন্দ্রীয় শীতাতপ ব্যবস্থা, কনফারেন্স রুমসহ আধুনিক সুবিধা যুক্ত করার কথা ছিল।

পরিকল্পনায় সৌরবিদ্যুৎ, বৃষ্টির পানি সংরক্ষণ এবং অগ্নিনিরাপত্তাসহ পরিবেশবান্ধব প্রযুক্তি অন্তর্ভুক্ত ছিল। তবে নির্মাণ ব্যয় ও কারিগরি যাচাইয়ে ঘাটতির কারণে প্রকল্পটি আপাতত স্থগিত অবস্থায় রয়েছে।

প্রকল্পটি এখন পুনরায় যাচাই-বাছাই শেষে রিভিউ কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্তের জন্য উপস্থাপন করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


সানা/ডিসি/আপ্র/২৬/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’
২১ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’

জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে প্রকল্প গ্রহণের জন্য দেশের ইউনিয়ন পরিষদগুলোর অনুকূলে এককালীন ১...

অব্যবহৃত ২৪ ট্রমা সেন্টার চালুর উদ্যোগ সরকারের
২১ সেপ্টেম্বর ২০২৬

অব্যবহৃত ২৪ ট্রমা সেন্টার চালুর উদ্যোগ সরকারের

দেশের মহাসড়কগুলোর পাশে দীর্ঘদিন ধরে অব্যবহৃতভাবে পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুততম সময়ের মধ্যে চাল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
২১ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট...

জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী
২১ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্...

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে নিজের প্রথম ভাষণে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা এবং প্রধান...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই