গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মনিরার প্রার্থিতা স্থগিত, প্রমাণ চাইল ইসি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৪ পিএম, ২২ এপ্রিল ২০২৬ | আপডেট: ২০:০২ এএম ২০২৬
মনিরার প্রার্থিতা স্থগিত, প্রমাণ চাইল ইসি
ছবি

মনিরা শারমিন -ছবি সংগৃহীত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন-এর প্রার্থিতা বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুর ১২টা পর্যন্ত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সময়ের মধ্যে তাঁকে সরকারি চাকরি থেকে পদত্যাগসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের সময় এ সিদ্ধান্ত জানানো হয়। প্রথম দিনে জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ১১ দলের ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই করা হয়। এর মধ্যে ১২ জনের মনোনয়নপত্র প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করা হয়েছে, আর মনিরা শারমিনের বিষয়টি সিদ্ধান্তের অপেক্ষায় রাখা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান জানান, মনিরার দেওয়া কাগজপত্রে সরকারি পে-স্কেলের উল্লেখ থাকায় তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি জমা দিলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী, সরকারি চাকরি ছাড়ার তিন বছরের মধ্যে সংসদ সদস্য পদে নির্বাচন করা যায় না। মনিরা শারমিন ২০২৩ সালের অক্টোবরে বাংলাদেশ কৃষি ব্যাংক–এ কর্মকর্তা হিসেবে যোগ দেন এবং ২০২৫ সালের ডিসেম্বরে চাকরি ছেড়ে দেন। তবে এনসিপির একাধিক নেতা দাবি করেছেন, চাকরি স্থায়ী হওয়ার আগেই তিনি পদত্যাগ করেছিলেন, ফলে তিন বছরের বিধিনিষেধ তাঁর ক্ষেত্রে প্রযোজ্য নয়।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মনিরা শারমিনের বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে, নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেওয়ায় এনসিপির নুসরাত তাবাসসুমের আবেদন গ্রহণ করেনি রিটার্নিং কর্মকর্তার দপ্তর।

ইসি জানিয়েছে, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে আপিল দাখিল করা যাবে ২৬ এপ্রিল, আর আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল।

এদিকে জামায়াত জোটের ১৩টি মনোনয়নের মধ্যে ১২টি বৈধ হয়েছে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে মনিরা শারমিনের মনোনয়নও বৈধ হবে।

উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনে এবার বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র জোট ১টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে।


সানা/ডিসি/আপ্র/২২/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’
২১ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’

জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে প্রকল্প গ্রহণের জন্য দেশের ইউনিয়ন পরিষদগুলোর অনুকূলে এককালীন ১...

অব্যবহৃত ২৪ ট্রমা সেন্টার চালুর উদ্যোগ সরকারের
২১ সেপ্টেম্বর ২০২৬

অব্যবহৃত ২৪ ট্রমা সেন্টার চালুর উদ্যোগ সরকারের

দেশের মহাসড়কগুলোর পাশে দীর্ঘদিন ধরে অব্যবহৃতভাবে পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুততম সময়ের মধ্যে চাল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
২১ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট...

জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী
২১ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্...

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে নিজের প্রথম ভাষণে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা এবং প্রধান...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই