গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

বিশ্বাসভঙ্গের’ অভিযোগে সংসদ থেকে বিরোধী জোটের ওয়াকআউট

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৯ পিএম, ১০ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৯:৪৮ এএম ২০২৬
বিশ্বাসভঙ্গের’ অভিযোগে সংসদ থেকে বিরোধী জোটের ওয়াকআউট
ছবি

ছবি সংগৃহীত

জাতীয় সংসদে ‘বিশেষ কমিটির সমঝোতা ভঙ্গ’ এবং স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ওয়াকআউট করেছে বিরোধী দল।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটের দিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী জোটের সদস্যরা বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের নেতৃত্বে অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

বিরোধী দলের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া অধ্যাদেশগুলো নিয়ে গঠিত বিশেষ কমিটির সুপারিশ উপেক্ষা করে সরকার সিদ্ধান্ত পরিবর্তন করেছে। বিশেষ করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’–এ কমিটির সুপারিশ অনুযায়ী হুবহু পাস না করে ৮ নম্বর ধারায় তিনটি সংশোধনী আনা হয়েছে বলে তারা দাবি করেন।

এ নিয়ে অধিবেশনে সরকারি ও বিরোধী দল, চিফ হুইপ, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্পিকারের মধ্যে দীর্ঘ বাক্যবিনিময় হয়।

পরে ওয়াকআউটের সময় শফিকুর রহমান বলেন, তারা দুঃখ নিয়ে সংসদ থেকে বেরিয়ে যাচ্ছেন এবং সরকারের বিরুদ্ধে ‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগ তোলেন। একই সঙ্গে তিনি স্পিকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। এ ঘটনায় সংসদে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় বলে জানা গেছে।
সানা/আপ্র/১০/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
১৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছ...

দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: গয়েশ্বর
১৭ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: গয়েশ্বর

দুর্গাপূজায় শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী ক...

অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু
১৭ অক্টোবর ২০২৬

অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত...

ঢাকার রমনায় অফিসার্স ক্লাবের ভেতরে একটি নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে শুক্রবার (১৬ অক্টোবর) সকালে সা...

দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার
১৭ অক্টোবর ২০২৬

দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে