গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০১ নভেম্বর ২০২৬

মেনু

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৭ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০৮:২৯ এএম ২০২৬
হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার
ছবি

ছবি সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।


বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান।


তিনি বলেন, গত রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে রাজধানীর শেরে বাংলা নগর থানাধীন পশ্চিম আগারগাঁওয়ের বনলতা আবাসিক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব আলামত উদ্ধার করা হয়। হামলার ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোটরসাইকেলটির নম্বর প্লেট পরিবর্তনের বিষয়টি শনাক্ত করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে বনলতা আবাসিক এলাকার একটি বাড়ির নিচতলার পার্কিং থেকে হামলায় ব্যবহৃত মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করা হয়। পরে ভুয়া নম্বর প্লেটটি ম্যানহোলের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।


তদন্তে আরো জানা যায়, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির প্রথম মালিক ছিলেন আব্দুর রহমান নামের এক ব্যক্তি। পরে শহিদুল, রাসেল, মার্কেটপ্লেস, ওবায়দুল ইসলাম, আনারুল এবং পুনরায় ওবায়দুল হয়ে শুভ নামে এক ব্যক্তির কাছে মোটরসাইকেলটির মালিকানা হস্তান্তর হয়। সর্বমোট আটবার হাতবদলের পর হামলার ঘটনায় জড়িত প্রধান সন্দেহভাজন ফয়সালের সহযোগী মো. কবিরের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মাইনুদ্দিন ইসলামের নামে মোটরসাইকেলটি ক্রয় করা হয়।


উদ্ধার করা মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট পরবর্তী তদন্ত কার্যক্রমের জন্য ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।


এসি/আপ্র/১৭/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

মৃত্যুর রাতে বন্ধুসহ বারে গিয়েছিলেন তাহসিফ, সঙ্গে ছিলেন তরুণী
০১ নভেম্বর ২০২৬

মৃত্যুর রাতে বন্ধুসহ বারে গিয়েছিলেন তাহসিফ, সঙ্গে ছিলেন তরুণী

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনা তদন্তে নতুন তথ্য পেয়েছেন আইন...

বিভাজন নয়, সব রাজনৈতিক দলের ঐক্য ও সমঝোতা চান স্বরাষ্ট্রমন্ত্রী
৩১ অক্টোবর ২০২৬

বিভাজন নয়, সব রাজনৈতিক দলের ঐক্য ও সমঝোতা চান স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার কোনও রাজনৈতিক প্রতিহিংসা বা বিভাজন চায় না। জুলাই গণ...

মুক্তিযোদ্ধার স্বীকৃতি নির্ধারণের অধিকার রাষ্ট্রের, ২৮ বিশিষ্টজনের বিবৃতি
৩১ অক্টোবর ২০২৬

মুক্তিযোদ্ধার স্বীকৃতি নির্ধারণের অধিকার রাষ্ট্রের, ২৮ বিশিষ্টজনের বিবৃতি

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন ও রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদানে জামায়াতে ইসলামীর নেতা...

তাহসিফ হত্যায় শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোর সন্দেহ রাষ্ট্রপক্ষের
৩১ অক্টোবর ২০২৬

তাহসিফ হত্যায় শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোর সন্দেহ রাষ্ট্রপক্ষের

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় গ্রেফতার আহমেদ শাহরি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই