গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সংসদ এলাকায় উৎসবের আমেজ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৫ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২১:০৬ এএম ২০২৬
সংসদ এলাকায় উৎসবের আমেজ
ছবি

ছবি সংগৃহীত

শপথকে কেন্দ্র করে লোকে লোকারণ্য হয়ে উঠেছে জাতীয় সংসদ ভবনের পুরো এলাকা। সংসদ ভবনের উত্তর ও দক্ষিণ পাশে হাজারও লোকজনের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। পুরো এলাকায় উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে।

সরেজমিনে দেখা যায়, সংসদ ভবনের দু’পাশেই যান চলাচল বন্ধ রয়েছে। শুধু মিরপুর রোড খোলা রয়েছে। এ দিক দিয়ে স্বল্প সংখ্যক যান চলাচল করছে।

উত্তর ও দক্ষিণ, এ দু’পাশে হাজারও লোকজনের উপস্থিতি রয়েছে। নতুন সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথকে কেন্দ্র করে তারা এসেছেন। বিশেষ করে নতুন সংসদ সদস্যের অনুসারী তারা। এছাড়া উৎসুক জনতাও ভিড় করছে।

রাজশাহী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শফিকুল হক মিলনের অনুসারী কেশরহাট পৌরসভার বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান। শপথ অনুষ্ঠানের জন্য তিনি এসেছেন জাতীয় সংসদ ভবন এলাকায়। বাংলা সংবাদমাধ্যমকে তিনি বলেন, “রাতেই এসেছি। মূলত আজ শপথ, এ কারণে এমপির সঙ্গে আসা।”

মশিউর রহমান বলেন, “এটি একটি আসলে উৎসব। নেতার সঙ্গে একটি আত্মীক সম্পর্ক। যেহেতু আমরা রাজনীতি করি এটি রীতিও বলতে পারেন। দীর্ঘদিন এক পাক্ষিক শাসনের কবল থেকে মুক্তি হয়ে নতুন বাংলাদেশের পথচলা। দীর্ঘদিন পর বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসায় নেতাকর্মীরা আবেগেও এসেছেন।”

ঢাকা-৯ আসনের সংসদ সদস্য হাবিবুর রশিদের অনুসারী সেলিম বলেন, “এটি আমাদের কাছে ঈদের আনন্দের মতোন। নেতার সঙ্গে আসলাম, আবার নেতার সঙ্গে যাবো, এটি অন্যরকম আনন্দ।”

এদিকে, বিএনপির ন্যায় জামায়াতের কর্মীরাও এসেছেন তাদের নির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে।

এসি/১৭/০২/২০২৬

 

 

 

 

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

খালে ভাসছিল লাশ, ৩৬ ঘণ্টায় হত্যার রহস্য উন্মোচন
১১ সেপ্টেম্বর ২০২৬

খালে ভাসছিল লাশ, ৩৬ ঘণ্টায় হত্যার রহস্য উন্মোচন

রাজধানীর খিলগাঁওয়ের ত্রিমোহনীতে জিরানী খালের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধারের প...

লালবাগে বন্ধুর বাসার পেছনে মাটিচাপা ব্যবসায়ীর লাশ
১১ সেপ্টেম্বর ২০২৬

লালবাগে বন্ধুর বাসার পেছনে মাটিচাপা ব্যবসায়ীর লাশ

নিখোঁজের তিন দিন পর ঢাকার লালবাগে বন্ধুর বাসার পেছন থেকে শেখ ওয়াসিম রনি নামে এক ব্যবসায়ীর মাটিচাপা...

ভারতের সঙ্গে ১০১ চুক্তি-সমঝোতা পর্যালোচনা করছে সরকার
১১ সেপ্টেম্বর ২০২৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি-সমঝোতা পর্যালোচনা করছে সরকার

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, ভারতের সঙ্গে হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালো...

জামায়াত আমিরের রসিকতা ঢাকার দুই আসনের দায়িত্ব পালন করবেন কি না
১০ সেপ্টেম্বর ২০২৬

জামায়াত আমিরের রসিকতা ঢাকার দুই আসনের দায়িত্ব পালন করবেন কি না

ঢাকার দুই আসনের দায়িত্ব পালন করবেন কি না- ডেপুটি স্পিকারকে এমন প্রশ্ন করেছেন জামায়াতে ইসলামীর আমির ও...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে