গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মেনু

শেখ হাসিনার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৪ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:১৬ এএম ২০২৬
শেখ হাসিনার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ
ছবি

ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে হবে, তাকে ধরে নিয়ে আসতে চাই। তিনি পলাতক আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। আইসিটির চিফ প্রসিকিউটর জানিয়েছেন, তার এখন আর আপিল করারও সুযোগ নেই। তার মানে টেকনিক্যালি ব্যাপারটি এমন, শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের সঙ্গে যেহেতু শেখ হাসিনাকে ফেরত চাওয়ার ব্যাপারটিকে কন্ডিশন দেওয়া হয়েছে, সেটিকে সিরিয়াসলি নেওয়া উচিত।

সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা আবার ভারতের কিছু প্রতিষ্ঠিত মিডিয়ায় সাক্ষাৎকার দিচ্ছেন, এটি অপ্রত্যাশিত উল্লেখ করে ডা. জাহেদ বলেন, প্রত্যর্পণের আগ পর্যন্ত শেখ হাসিনা যেন এগুলো করতে না পারেন, সেটি প্রত্যাশা করেছিলাম এবং করব। ভারতের দিক থেকে বিষয়টি ঠিক হচ্ছে না বলে মনে করি।

হাসিনার প্রত্যর্পণের দাবিটা স্ট্রং উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা নিজে আসুক বা আমরা আনি, এখানে কোনো কৌশল নেই। ভারতের সঙ্গে সম্পর্ক যে জায়গায় চলে গিয়েছিল, সেটির উন্নতি করতে অন্তত তাৎক্ষণিকভাবে শেখ হাসিনার মুখ বন্ধ রাখার পদক্ষেপ নিতে পারত। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হোক। তাকে বলা হোক, শেখ হাসিনার ব্যাপারে বাংলাদেশের সেনসিটিভিটি আছে। যখন বাঁধন কিংবা অন্য কেউ হামলার শিকার হচ্ছেন, তখন মিডিয়ার সঙ্গে শেখ হাসিনার কথা বলা বিরক্তিকর এবং ক্ষুব্ধ করে, সেটি ভারতের বোঝা উচিত।

এসি/আপ্র/০৮/০৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বঙ্গোপসাগরের তেল-গ্যাসে সুইডিশ বিনিয়োগ চান স্পিকার
২৫ অক্টোবর ২০২৬

বঙ্গোপসাগরের তেল-গ্যাসে সুইডিশ বিনিয়োগ চান স্পিকার

বঙ্গোপসাগরে মজুত তেল ও গ্যাস উত্তোলনে সুইডিশ কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছেন জ...

দাম্মাম-রিয়াদে বিমানের ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত
২৫ অক্টোবর ২০২৬

দাম্মাম-রিয়াদে বিমানের ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত

সৌদি আরবে হুতিদের চলমান বিমানবন্দরকেন্দ্রিক হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা-...

এবার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই দুর্গাপূজা উদযাপন হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ অক্টোবর ২০২৬

এবার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই দুর্গাপূজা উদযাপন হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল ও নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে নিশ্ছিদ্র নিরাপত্তা এবং উৎসাহ-উদ্...

১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে দৈনিক যেতে পারবেন সাড়ে তিন হাজার পর্যটক
২৫ অক্টোবর ২০২৬

১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে দৈনিক যেতে পারবেন সাড়ে তিন হাজার পর্যটক

দেশের সর্বদক্ষিণের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণের নিয়মে পরিবর্তন এনেছে সরকার। আগাম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই