গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:০০ পিএম, ০২ আগস্ট ২০২৬ | আপডেট: ০৫:০৩ এএম ২০২৬
দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর
ছবি

ছবি প্রতিনিধি

একেএম ফজলুল হক, চট্টগ্রাম: চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের দুই মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২ আগস্ট) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতাসিম বিল্লাহর আদালতে রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

পুলিশ জানায়, ফটিকছড়ির জামাল হত্যা মামলা ও অস্ত্র মামলায় ডেভিড ইমনের পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। একই সঙ্গে অস্ত্র মামলায় তার পাঁচ সহযোগীরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন (২৫) ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মৃত মো. মুসার ছেলে। এর আগে গত মঙ্গলবার রাতে যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, ডেভিড ইমন বিদেশে পলাতক চট্টগ্রামের আরেক আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। গত কয়েক বছর ধরে চট্টগ্রামে চাঁদাবাজি ও হুমকির ঘটনায় তার নাম আলোচনায় আসে।

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, গত ১৩ জুন পাহাড়তলী এলাকায় সংঘটিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তে পাওয়া তথ্য এবং ধারাবাহিক গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ডেভিড ইমনের অবস্থান শনাক্ত করা হয়। পরে গ্রেফতার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার একটি পরিত্যক্ত বসতবাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ মোট ১৩টি মামলা রয়েছে। এছাড়া একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সানা/কেএমএএ/আপ্র/২/৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

জঙ্গল সলিমপুরে ফের সন্ত্রাসীদের তৎপরতা বেড়ে যাওয়ায় যৌথ বাহিনীর অভিযান
১৭ সেপ্টেম্বর ২০২৬

জঙ্গল সলিমপুরে ফের সন্ত্রাসীদের তৎপরতা বেড়ে যাওয়ায় যৌথ বাহিনীর অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ফের সন্ত্রাসীদের তৎপরতা বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিত...

জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
১৬ সেপ্টেম্বর ২০২৬

জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় উসকানি, ষড়যন্ত্র...

আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, হিসাব অবরুদ্ধ
১৬ সেপ্টেম্বর ২০২৬

আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, হিসাব অবরুদ্ধ

দুর্নীতির অভিযোগের অনুসন্ধানের মধ্যে জনতা ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ আবুল বারকাতে...

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ
১৫ সেপ্টেম্বর ২০২৬

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাত আসাম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে