গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৫ অক্টোবর ২০২৬

মেনু

শ্রীপুরে বিকাশের টাকা বহনকারী গাড়িতে গুলি, আড়াই কোটি টাকা ছিনতাই

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

প্রকাশিত: ২১:৪৩ পিএম, ০৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ০১:৩১ এএম ২০২৬
শ্রীপুরে বিকাশের টাকা বহনকারী গাড়িতে গুলি, আড়াই কোটি টাকা ছিনতাই
ছবি

গুলিবিদ্ধ হিমেলের বাড়ি ভালুকা উপজেলায় -প্রতিনিধির পাঠানো ছবি

গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকা বহনকারী একটি প্রাইভেটকারে সশস্ত্র হামলা চালিয়ে ক্যাশ ম্যানেজারকে গুলি এবং অপর তিনজনকে মারধর করে প্রায় আড়াই কোটি টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুর-গোসিংগা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকার বনঘেরা স্থানে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হিমেলের (৩৫) বাড়ি ভালুকা উপজেলায়। তিনি সেখানকার চ্যানেল এন্টারপ্রাইজের হিসাব ব্যবস্থাপক। হামলায় আহত অপর তিনজন হলেন ভালুকা এন্টারপ্রাইজ শ্রীপুরের ডিসিএম মো. ফাহাদ হোসেন (৩০), মাওনা বিকাশের সুপারভাইজার রিফাত (২০) এবং গাড়িচালক লাল মিয়া (২৫)।

হামলার শিকার বিকাশের কর্মীরা জানান, নরসিংদীর বিভিন্ন বিকাশ এজেন্টের কাছ থেকে সংগ্রহ করা চার কোটি টাকা তিনটি বস্তায় ভরে ঢাকা মেট্রো-গ ৩৫-০৭০১ নম্বরের একটি প্রাইভেটকারে করে তাঁরা মাওনার উদ্দেশে রওনা হন। গাড়িটি শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুর এলাকার বনঘেরা স্থানে পৌঁছালে ১৫ থেকে ২০টি মোটরসাইকেলে আসা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাঁদের পথরোধ করে।

এরপর দুর্বৃত্তরা গাড়ির কাচ ভেঙে ভেতরে থাকা ক্যাশ ম্যানেজার হিমেলের পেটে গুলি চালায়। তাঁকে টানাহেঁচড়া করে গাড়ি থেকে নামিয়ে অন্য কর্মকর্তা ও চালককে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে গাড়ির ট্রাঙ্কে থাকা টাকা ভর্তি দুটি বস্তা নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। প্রাথমিক তথ্যমতে, ওই দুটি বস্তায় প্রায় আড়াই কোটি টাকা ছিল বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহত চারজনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অনিক সরকার জানান, তাঁদের মধ্যে একজনের পেটে গুলিবিদ্ধের ক্ষত থাকায় তাঁকে জরুরি ভিত্তিতে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য তিনজনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম জানান, এত বিপুল পরিমাণ অর্থ বহনের বিষয়ে বিকাশের পক্ষ থেকে আগে থানায় বা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ জানানো হয়নি। এ জন্য কোনো পুলিশি নিরাপত্তাও নেওয়া হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সানা/আপ্র/৯/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

কানাডায় ভিসা জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা
২৪ অক্টোবর ২০২৬

কানাডায় ভিসা জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

ভুয়া কাগজপত্র ও মিথ্যা তথ্য ব্যবহার করে দুই শতাধিক বাংলাদেশির জন্য কানাডার অস্থায়ী আবাসন ভিসা পাওয়ার...

খুলনার বউবাজারে মায়ের সামনেই দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গৃহবধূ খুশি নিহত
২২ অক্টোবর ২০২৬

খুলনার বউবাজারে মায়ের সামনেই দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গৃহবধূ খুশি নিহত

‘আপু কেমন আছেন’ বলেই মায়ের সামনে গৃহবধূ খুশির (২৪) মাথায় পর পর দুটি গুলি করে মোটরসাইকেলে চড়ে দ্রুত প...

রাজধানীর মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে দুটি আইফোন ছিনতাইকারী গ্রেপ্তার
২২ অক্টোবর ২০২৬

রাজধানীর মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে দুটি আইফোন ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে চাপাতি দেখিয়ে এক যুবকের হাত থেকে দুটি আইফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় এক ব্যক্তিকে গ...

ডিবির অভিযানে উদ্ধার ১১৭ মোবাইল, আইএমইআই মিলিয়ে দেখার আহ্বান
২২ অক্টোবর ২০২৬

ডিবির অভিযানে উদ্ধার ১১৭ মোবাইল, আইএমইআই মিলিয়ে দেখার আহ্বান

রাজধানীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ১১৭টি মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করা হয়ে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই