গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

যুক্তরাষ্ট্রে তাপপ্রবাহে অন্তত ২৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১৫ পিএম, ০৬ জুলাই ২০২৬ | আপডেট: ১৭:৩৫ এএম ২০২৬
যুক্তরাষ্ট্রে তাপপ্রবাহে অন্তত ২৫ জনের মৃত্যু
ছবি

ছবি সংগৃহীত

রেকর্ড তাপপ্রবাহে পুড়ছে যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চল। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট এই তীব্র গরমে দেশটিতে এখন পর্যন্ত অন্তত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে কর্তৃপক্ষ জনগণকে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।

দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার (৪ জুলাই) যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন এবং পরবর্তী দিনগুলোতে লাখো মানুষ চরম তাপপ্রবাহের মুখোমুখি হন।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর (এনডব্লিউএস) জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলের ওপর একটি বিশাল ‘হিট ডোম’ বা তাপবলয় অবস্থান করছে। এর প্রভাবে ২০টিরও বেশি অঙ্গরাজ্যে তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস) অতিক্রম করেছে। বর্তমানে প্রায় ১৪ কোটি মানুষ তাপ সতর্কতার আওতায় রয়েছেন।

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে নিউজার্সি অঙ্গরাজ্যে। সেখানকার জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ১০টি কাউন্টিতে তীব্র গরমে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের বয়স ৩০ থেকে ৮০ বছরের মধ্যে। অনেককে শীতাতপনিয়ন্ত্রণবিহীন বাড়ি, সড়ক, পার্ক করা গাড়ি এবং খোলা জায়গা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

রাজ্য স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এটি সাধারণ গ্রীষ্মকালীন তাপপ্রবাহ নয়; এ ধরনের তীব্র গরম অল্প সময়ের মধ্যেই মানুষ ও প্রাণীর জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

নিউজার্সির পাশাপাশি ইলিনয় ও মিসিসিপিতেও তাপপ্রবাহে মৃত্যুর ঘটনা ঘটেছে। মিসিসিপির হিন্ডস কাউন্টিতে নিখোঁজ ৭৪ বছর বয়সী মিচেল রে কুলির মরদেহ একটি গ্যাস স্টেশনের পেছন থেকে উদ্ধার করা হয়। চিকিৎসকদের মতে, অতিরিক্ত গরমেই তার মৃত্যু হয়েছে।

একই এলাকায় ৮৩ বছর বয়সী মার্থা আইরিন নিজের বাগানে পড়ে গিয়ে দীর্ঘ সময় প্রখর রোদে পড়ে থাকার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তীব্র গরমের কারণে ওয়াশিংটন ডিসিতে স্বাধীনতা দিবসের প্যারেডসহ কয়েকটি অনুষ্ঠান বাতিল করা হয়। জাতীয় মল এলাকায় আয়োজিত একটি মেলাও সাময়িকভাবে বন্ধ রাখতে হয়, যেখানে গরমে অসুস্থ হয়ে পড়েন ৪৪ জন দর্শনার্থী। এছাড়া জরুরি সেবা বিভাগ তাপজনিত সমস্যায় আক্রান্ত ৫১ জনকে প্রাথমিক চিকিৎসা দেয় এবং ১২ জনকে হাসপাতালে পাঠায়।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, তাপপ্রবাহের কেন্দ্র এখন উত্তর-পূর্ব ও মধ্য-পশ্চিম অঞ্চল থেকে দক্ষিণ ও মধ্য-আটলান্টিক অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে।

এদিকে বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, ঘন ঘন এমন চরম তাপপ্রবাহ বৈশ্বিক জলবায়ু সংকটেরই স্পষ্ট প্রতিফলন। তাই গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর বিকল্প নেই। পরিস্থিতি বিবেচনায় এনডব্লিউএস জনগণকে পর্যাপ্ত পানি পান, সরাসরি রোদ এড়িয়ে চলা এবং একা বসবাসকারী বা ঝুঁকিতে থাকা প্রতিবেশীদের খোঁজ নেওয়ার আহ্বান জানিয়েছে।

এসি/আপ্র/০৬/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সংখ্যালঘুদের সুরক্ষা ও সহিংসতার সুরাহা চায় ভারত
১৫ অক্টোবর ২০২৬

সংখ্যালঘুদের সুরক্ষা ও সহিংসতার সুরাহা চায় ভারত

ঘটনাগুলোর তদন্ত ও সুরাহায় কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেছে ভারত। নয়াদিল্লি আশা করছে, বাংলাদেশ সরকার বি...

নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা নেই: নেতানিয়াহু
১৫ অক্টোবর ২০২৬

নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা নেই: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে ইরানে নতুন কর...

যন্তর মন্তরে বিক্ষোভ, সিজেপির দুই নেতা পাঁচ দিনের হেফাজতে
১৪ অক্টোবর ২০২৬

যন্তর মন্তরে বিক্ষোভ, সিজেপির দুই নেতা পাঁচ দিনের হেফাজতে

ভারতের রাজধানী নয়াদিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় গ্রেফতার ককরোচ জনতা পার্টির (সিজেপি...

ফুসফুসের ক্যানসার নিয়ে অস্ত্রোপচারের খবরে পোপকে ঘিরে উদ্বেগ
১৪ অক্টোবর ২০২৬

ফুসফুসের ক্যানসার নিয়ে অস্ত্রোপচারের খবরে পোপকে ঘিরে উদ্বেগ

ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ চতুর্দশ লিওর ফুসফুসে ক্যানসার শনাক্ত এবং অস্ত্রোপচারের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে