গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চিপ সংকট, মেমোরি কার্ড বিক্রি স্থগিত করল সনি

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ৩০ মার্চ ২০২৬ | আপডেট: ০৭:০৯ এএম ২০২৬
চিপ সংকট, মেমোরি কার্ড বিক্রি স্থগিত করল সনি
ছবি

স্টোরেজ সংকটের কারণে জনপ্রিয় মেমোরি কার্ডের অর্ডার সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান সনি

স্টোরেজ সংকটের কারণে জনপ্রিয় মেমোরি কার্ডের অর্ডার সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান সনি।

এ নিয়ে প্রযুক্তি সাইট ভার্জ-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ মার্চ থেকে সিএফএক্সপ্রেস ও এসডি মেমোরি কার্ডের প্রায় সব মডেলের অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছে কোম্পানিটি। এই সিদ্ধান্ত ‘অনির্দিষ্ট সময়ের জন্য’ বহাল থাকবে।

প্রভাবিত পণ্যের তালিকায় রয়েছে সিএফএক্সপ্রেস টাইপ এ, টাইপ বি এবং এসডিএক্সসি ও এসডিএইচসি কার্ড। তবে কিছু নির্দিষ্ট টাইপ বি মডেল ও নিম্নমানের এসএফ-ইউজেড সিরিজের এসডি কার্ডের উৎপাদন এখনো চলছে। বাজারে আগে থেকেই থাকা মজুদ শেষ না হওয়া পর্যন্ত সেগুলো পাওয়াও যাবে।

এই সিদ্ধান্ত শুধু সাধারণ ক্রেতাদের জন্য নয়, অনুমোদিত ডিলারদের ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ আপাতত নতুন করে কোনো অর্ডার গ্রহণ করবে না সনি। একই দিনে বিশ্বজুড়ে প্লেস্টেশন ফাইভের দাম বাড়ানোর ঘোষণাও দিয়েছে কোম্পানিটি।

জাপানে সনির ওয়েবসাইটেই আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা এসেছে। পাশাপাশি তাদের অনলাইন স্টোরে সংশ্লিষ্ট পণ্যের পাতাতেও বিষয়টির উল্লেখ রয়েছে।

সনির বলছে, চলমান সলিড-স্টেট মেমোরির ঘাটতি এবং “অন্যান্য কারণ” মিলিয়ে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। এর মধ্যে ইরান যুদ্ধকে ঘিরে হিলিয়াম গ্যাসের সংকটও থাকতে পারে, যা ইতিমধ্যে চিপ নির্মাতাদের ওপর প্রভাব ফেলছে।

বিশেষজ্ঞদের মতে, মেমোরি কার্ডের এই সংকট দীর্ঘায়িত হলে ক্যামেরা ব্যবহারকারী ও কনটেন্ট নির্মাতারা সরাসরি প্রভাব অনুভব করতে পারেন। পাশাপাশি বাজারে দাম বাড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সানা/আপ্র/৩০/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জি২০ বৈঠকে এআই নিয়ন্ত্রণ শিথিলের আহ্বান যুক্তরাষ্ট্রের
০২ সেপ্টেম্বর ২০২৬

জি২০ বৈঠকে এআই নিয়ন্ত্রণ শিথিলের আহ্বান যুক্তরাষ্ট্রের

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণে নতুন করে বিস্তৃত আইন না করে প্রযুক্তিটির কারণে তৈরি হওয়া নির্দিষ্ট নত...

নাসার নতুন টেলিস্কোপে মিলতে পারে মহাবিশ্বের রহস্যের উত্তর
৩১ আগস্ট ২০২৬

নাসার নতুন টেলিস্কোপে মিলতে পারে মহাবিশ্বের রহস্যের উত্তর

মহাবিশ্বের অন্যতম বড় রহস্য ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জির প্রকৃতি উন্মোচনের লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র...

মস্তিষ্কের সংকেত পড়বে এয়ারবাড, বদলে যেতে পারে জীবন
৩১ আগস্ট ২০২৬

মস্তিষ্কের সংকেত পড়বে এয়ারবাড, বদলে যেতে পারে জীবন

গবেষণাগার ও হাসপাতালের গণ্ডি পেরিয়ে নিউরোটেকনোলজি বা স্নায়ুপ্রযুক্তি এখন মানুষের দৈনন্দিন জীবন, কর্ম...

ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে বড় ধরনের পরিবর্তন
৩১ আগস্ট ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে বড় ধরনের পরিবর্তন

তরুণ ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্যের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাবের অভিযোগে যুক্তরাষ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে