গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৮ পিএম, ০৪ জুন ২০২৬ | আপডেট: ০৩:৩৫ এএম ২০২৬
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
ছবি

চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় সংঘটিত চুরির ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতারকৃতরা হলেন ফারুক ও তার স্ত্রী। 

এ ঘটনায় এখন পর্যন্ত ৪ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে তথ্যটি নিশ্চিত করেছেন নায়িকা নিজেই। এর আগে গত ২৬ মে রাজধানীর কাফরুল থানাধীন সেনপাড়া পর্বতা, পূর্ব মনিপুর এলাকার ববির স্থায়ী বাসায় এই চুরির ঘটনা ঘটে। 

 

শুটিংয়ে বাইরে থাকার সময় বাসার জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে নগদ অর্থসহ প্রায় ৮৫ লাখ ৭০ হাজার টাকার স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী লুট করে নেয় বলে অভিযোগ করেন ববি। 

চুরির ঘটনায় ববি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, চোরদের সাধারণ চোর হিসেবে দেখার সুযোগ নেই; তারা সংঘবদ্ধ ও পেশাদার অপরাধী। 

তিনি জানান, চুরির সময় তার বাবার দেওয়া স্মৃতিবিজড়িত প্রায় ৩০-৩৫ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান ঘড়ি খোয়া যায়।


তিনি আরও বলেন, “ঈদের মাত্র দুই দিন আগে আমার জীবনে এই ঘটনা গভীর কষ্ট হয়ে এসেছে। বাবার স্মৃতি হারানোর কষ্ট ভাষায় প্রকাশ করা কঠিন।” এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সন্তোষ প্রকাশ করে ববি বলেন, গ্রেফতার ও আংশিক স্বর্ণ উদ্ধারের জন্য তিনি কৃতজ্ঞ।

তবে এখনও অধিকাংশ স্বর্ণালংকার উদ্ধার হয়নি বলে জানান তিনি। 

বাকি সম্পদ উদ্ধারে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন ববি। এর আগে পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 

তদন্তের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
 

ডিসি/আপ্র/০৪/০৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

কবরের পাশে দাঁড়িয়ে অভিনয়কে বিদায় জানালেন নাদির খান
০৫ সেপ্টেম্বর ২০২৬

কবরের পাশে দাঁড়িয়ে অভিনয়কে বিদায় জানালেন নাদির খান

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা, প্রযোজক, পরিচালক ও প্রদর্শক বীর মুক্তিযোদ্ধা নাদির খান নানা...

পাকিস্তানে নারী শিল্পীকে গুলি করে হত্যা
০৫ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানে নারী শিল্পীকে গুলি করে হত্যা

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জনপ্রিয় লোকসংগীতশিল্পী মাই সোভাইকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা...

‘এখনই গান বন্ধ করে দাও’, বললেন জেমস
০৫ সেপ্টেম্বর ২০২৬

‘এখনই গান বন্ধ করে দাও’, বললেন জেমস

গানের টানে তরুণ বয়সেই ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। দীর্ঘ সংগীতজীবনে তিনি দেশের রকসংগীতের অন্যতম আইকনে...

দিলারা জামানের বাড়ি দখল, যা জানালেন অভিনেত্রী
০৫ সেপ্টেম্বর ২০২৬

দিলারা জামানের বাড়ি দখল, যা জানালেন অভিনেত্রী

বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখলের ঘটনা নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে