গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

সাবেক স্ত্রীর বাসার ছাদ থেকে পড়ে মারা গেছেন কলকাতার পরিচালক অনীক দত্ত

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:১৫ পিএম, ২৭ মে ২০২৬ | আপডেট: ০৮:১১ এএম ২০২৬
সাবেক স্ত্রীর বাসার ছাদ থেকে পড়ে মারা গেছেন কলকাতার পরিচালক অনীক দত্ত
ছবি

পরিচালক অনীক দত্ত -ছবি সংগৃহীত

দক্ষিণ কলকাতার হিন্দুস্তান পার্ক এলাকায় একটি ভবনের ‘ছাদ থেকে পড়ে’ মারা গেছেন কলকাতার ‘ভূতের ভবিষ্যত’ সিনেমার পরিচালক অনীক দত্ত। তবে তিনি কীভাবে ছাদ থেকে পড়ে গেলেন, এটা দুর্ঘটনা না অন্য কিছু, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বুধবার (২৭ মে) দুপুরের দিকে ওই ঘটনার পর পুলিশ সেখানে গিয়ে তদন্ত শুরু করেছে।

আনন্দবাজার লিখেছে, ৬৬ বছর বয়সী অনীক দত্তের বাসা ডোভার লেন এলাকায়। তবে এদিন তিনি হিন্দুস্তান পার্কে তার সাবেক স্ত্রীর বাড়িতে গিয়েছিলেন।

সেখানে ‘ছাদ থেকে পড়ে গেলে’ তাকে দ্রুত ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়।

এবিপি আনন্দ লিখেছে, পরিচালকের যে ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে মৃত্যু ঘটেছে, সেখানেই মিলেছে ‘নোট’। সেখানে নাকি লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’। এর থেকে সন্দেহ ঘনীভূত হয়েছে, তাহলে কি নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত ছিল খোদ পরিচালকেরই?

পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনো দেওয়া হয়নি। তবে ফরেনসিক বিশেষজ্ঞরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানিয়েছে আনন্দবাজার।

এদিকেক অনীক দত্তর মৃত্যুর খবরে কলকাতার চলচ্চিত্র ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতালে ভিড় করেছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।

প্রযোজক ফিরদসুল হাসান বলেন, বিস্তারিত কিছু বলতে পারব না। অনীকের মেয়ের জন্য আমরা অপেক্ষা করছি। সরকারি নিয়ম অনুযায়ী এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হবে ময়নাতদন্তের জন্য।

সোশাল মিডিয়াতেও শোক প্রকাশ করছেন সহশিল্পীরা। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লিখেছেন, ‘ভালো থেকো’।

বিজ্ঞাপন জগত থেকে চলচ্চিত্র পরিচালনায় আসা অনীক দত্ত ২০১২ সালে ‘ভূতের ভবিষ্যৎ’ সিনেমার মাধ্যমে দর্শকপ্রিয়তা অর্জন করেন।

তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘আশ্চর্য প্রদীপ’, ‘মেঘনাদ বধ রহস্য’, ‘ভবিষ্যতের ভূত’, ‘বরুণবাবুর বন্ধু’ এবং সত্যজিৎ রায়ের জীবন অবলম্বনে নির্মিত ‘অপরাজিত’। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’।

গত ২২ মে ছিল অনীক দত্তের জন্মদিন। মাত্র পাঁচ দিনের মাথায় এই মর্মান্তিক ঘটনা ঘটলো।
সানা/আপ্র/২৭/৫/২০২৭

 

সংশ্লিষ্ট খবর

প্রাক্তনকে ক্ষমা করার দিনে পরীমনির সাফ জবাব, ‘নো নো নো’
১৭ অক্টোবর ২০২৬

প্রাক্তনকে ক্ষমা করার দিনে পরীমনির সাফ জবাব, ‘নো নো নো’

অতীতের সম্পর্কের রাগ, ক্ষোভ ও অভিমান পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে প্রতি বছর ১৭ অক্টোবর...

হলিউড অভিনেতার বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের মামলা খারিজ
১৭ অক্টোবর ২০২৬

হলিউড অভিনেতার বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের মামলা খারিজ

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘দ্য ওয়েস্ট উইং’-এর অভিনেতা ও পরিচালক টিমোথি বাসফিল্ডের বি...

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, যারা ভারতের নাগরিক নন
১৫ অক্টোবর ২০২৬

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, যারা ভারতের নাগরিক নন

বলিউডে অভিনয় করে পেয়েছেন পরিচিতি, খ্যাতি ও বিপুল জনপ্রিয়তা। কেউ রোমান্টিক চরিত্রে, কেউ অ্যাকশন কিংবা...

সঞ্জীব চৌধুরীর ছবি মুছে ফেলা হলো কেন? যা জানাল কর্তৃপক্ষ
১৫ অক্টোবর ২০২৬

সঞ্জীব চৌধুরীর ছবি মুছে ফেলা হলো কেন? যা জানাল কর্তৃপক্ষ

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির উল্টো দিকের ফুটপাতসংলগ্ন দেয়ালে  গুণী ব্যক্তিদের প্রতিক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে