গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

২২৬ মাদরাসায় পাস করেনি কেউ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৩ পিএম, ১০ আগস্ট ২০২৬ | আপডেট: ২৩:৩১ এএম ২০২৬
২২৬ মাদরাসায় পাস করেনি কেউ
ছবি

ছবি সংগৃহীত

এবারের দাখিল পরীক্ষায় অভাবনীয় দরপতন দেখা গেছে। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২২৬টি মাদরাসার কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। গত বছর এমন শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৮৬টি।

সোমবার (১০ আগস্ট) শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণার সময় এ তথ্য জানান।

প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার মাদরাসা বোর্ডে দাখিল পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৫৫.৪৯ শতাংশে। পরীক্ষায় অংশ নিয়ে মোট পাস করেছে ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন শিক্ষার্থী, যার মধ্যে ছাত্র ৮১ হাজার ৭৬৫ জন এবং ছাত্রী ৮৩ হাজার ৩২ জন। ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার বেশি; ছাত্রীদের পাসের হার ৫৯.৮৯ শতাংশ এবং ছাত্রদের ৫১.৬৪ শতাংশ।

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ ৯টি বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডের অধীন দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী রয়েছে।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল সারা দেশে একযোগে লিখিত পরীক্ষা শুরু হয়। সাধারণ বোর্ডে ২০ মে এবং দাখিল ও কারিগরি বোর্ডের পরীক্ষা ২৪ মে শেষ হয়। সাধারণত পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের নিয়ম থাকলেও রাজনৈতিক ও প্রশাসনিক নানা বাস্তবতায় নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর আজ এই ফল প্রকাশ করা হলো।

এসি/আপ্র/১০/০৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক
২৪ সেপ্টেম্বর ২০২৬

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক

৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৬ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ পর...

শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে ২০২৮ সালে আসছে নতুন কারিকুলাম: মন্ত্রী
২৪ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে ২০২৮ সালে আসছে নতুন কারিকুলাম: মন্ত্রী

দেশের শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে ২০২৮ সালে নতুন শিক্ষা কারিকুলাম চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এ...

আজ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু
২৪ সেপ্টেম্বর ২০২৬

আজ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আজ (২৪ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্...

৩০ নভেম্বরের মধ্যেই সব বই যাবে উপজেলা পর্যায়ে
২৩ সেপ্টেম্বর ২০২৬

৩০ নভেম্বরের মধ্যেই সব বই যাবে উপজেলা পর্যায়ে

২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শিক্ষার্থীর হাতে পরিমার্জিত পাঠ্যবই তুলে দিতে চায় বিএন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই