গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

বন্যা পরিস্থিতিতে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা আবার স্থগিত

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৩২ পিএম, ১৭ জুলাই ২০২৬ | আপডেট: ০৯:৪৬ এএম ২০২৬
বন্যা পরিস্থিতিতে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা আবার স্থগিত
ছবি

ছবি সংগৃহীত

বন্যা-পরবর্তী পরিস্থিতির অবনতি, শিক্ষার্থীদের মানসিক অবস্থা এবং ক্ষতিগ্রস্ত সড়ক যোগাযোগের কথা বিবেচনায় নিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে সব জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে ১১টার পর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা-পরবর্তী পরিস্থিতি, শিক্ষার্থীদের মানসিক অবস্থা এবং ক্ষতিগ্রস্ত সড়ক যোগাযোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। সংশোধিত সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা, অংশীজনদের মতামত এবং পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের জটিলতা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ভোকেশনাল, বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্সের অবশিষ্ট পরীক্ষাও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। তবে চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের অন্য সব অঞ্চলে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও নির্ধারিত সূচি অনুযায়ী চলবে।

এর আগে বৈরী আবহাওয়া, টানা ভারি বৃষ্টি ও বন্যার কারণে গত ৮ জুলাই থেকে বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত ছিল। এর মধ্যেই নতুন করে অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা স্থগিতের ঘোষণা এল।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, শনিবার থেকে পরীক্ষা পুনরায় শুরু হওয়ার কথা থাকলেও সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় দেখা গেছে, অনেক পরীক্ষার্থী এখনো বন্যার ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি এবং মানসিকভাবে চাপে রয়েছে। এ কারণে অবশিষ্ট পরীক্ষাগুলো আপাতত স্থগিত রাখা হয়েছে।

আগামী শনিবার চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের বাকি আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসির ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই দিন মাদ্রাসা শিক্ষা বোর্ডে আল ফিকহ প্রথম পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসি বিএমটির বিপণন নীতি ও প্রয়োগ প্রথম ও দ্বিতীয় পত্র, ভোকেশনালের ট্রেড প্রথম ও দ্বিতীয় পত্র এবং ডিপ্লোমা ইন কমার্সের শর্টহ্যান্ড প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষাও নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে। সম্ভাব্য দুর্যোগের কথা বিবেচনায় রেখে প্রতিটি বিষয়ের জন্য তিন সেট প্রশ্নপত্র প্রস্তুত করা হয়েছে।

এদিকে বন্যা, ভারি বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রামের পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলেও পরীক্ষা পেছানোর দাবি ওঠে। এ দাবিতে গত মঙ্গলবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ হয়। সংসদ এলাকায় প্রবেশের চেষ্টা করলে একদল আন্দোলনকারী পুলিশের লাঠিচার্জের মুখে পড়ে। ওই দিন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও তোলা হয়। পরদিন সচিবালয় অভিমুখে আন্দোলনকারীদের ‘লং মার্চ’ শিক্ষাভবনের সামনে আটকে দেয় পুলিশ। পরে তারা শাহবাগে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে কর্মসূচি শেষ করেন।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ১২ লাখ ৭০ হাজার নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছেন।
সানা/আপ্র/১৭/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
১৭ অক্টোবর ২০২৬

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের ছাদে ‘সৌর বিদ্যুৎ প্যানেল’ স্থাপন করা সম্ভব, সেসব প্রতিষ্ঠানের ছাদের প...

পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির সভাপতি সুমন, সম্পাদক শিবলী
১৭ অক্টোবর ২০২৬

পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির সভাপতি সুমন, সম্পাদক শিবলী

মাহফুজ আলম সোহাগ, জাবি প্রতিনিধি: বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির (বাপাজস) ২০২৭-২০২৮ মে...

রক্তের বিনিময়ে শিক্ষার অধিকার, আজ ঐতিহাসিক শিক্ষা দিবস
১৭ অক্টোবর ২০২৬

রক্তের বিনিময়ে শিক্ষার অধিকার, আজ ঐতিহাসিক শিক্ষা দিবস

আজ ১৭ সেপ্টেম্বর, মহান শিক্ষা দিবস। ১৯৬২ সালের এই দিনে তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর বৈষম্যমূলক ও শ...

অপরাধের ভিডিও করায় সাংবাদিককে হুমকি, ফোন থেকে ভিডিও মুছল শিক্ষার্থীরা
১৬ অক্টোবর ২০২৬

অপরাধের ভিডিও করায় সাংবাদিককে হুমকি, ফোন থেকে ভিডিও মুছল শিক্ষার্থীরা

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পেশাগত দায়িত্ব পালনকালে সংঘর্ষ ও মারধরের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে