গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে আবার সন্ধ্যা ৭টায় বন্ধ দোকানপাট

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৮ পিএম, ০২ জুন ২০২৬ | আপডেট: ০৯:৪০ এএম ২০২৬
বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে আবার সন্ধ্যা ৭টায় বন্ধ দোকানপাট
ছবি

ছবি সংগৃহীত

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট আবার সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে বিলবোর্ডের আলোকসজ্জা এবং বিভিন্ন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও ওই সময়ের মধ্যে শেষ করতে বলা হয়েছে।

সোমবার (১ জুন) বিদ্যুৎ বিভাগের জারি করা নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনাটি দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

কোরবানির ঈদ উপলক্ষে গত ১২ মে থেকে ব্যবসায়ীদের জন্য বিশেষ সুবিধা হিসেবে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। সেই বিশেষ ব্যবস্থা সোমবার থেকে শেষ হয়েছে। ফলে ১ জুন থেকেই আগের সময়সূচি পুনরায় কার্যকর করা হয়েছে।

বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অনুযায়ী, সব ধরনের বিলবোর্ডের আলোকসজ্জা সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখতে হবে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও ওই সময়ের মধ্যে শেষ করতে হবে।

জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে সরকার এর আগে দোকানপাটের কার্যক্রম সীমিত করার উদ্যোগ নেয়। জ্বালানি সংকটের প্রেক্ষাপটে প্রথমে ৩ এপ্রিল থেকে সন্ধ্যা ৬টার মধ্যে শপিংমল ও দোকানপাট বন্ধের নির্দেশ দেওয়া হয়। পরে ব্যবসায়ীদের দাবির মুখে ৫ এপ্রিল থেকে সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়।

ঈদকে কেন্দ্র করে ব্যবসায়ীদের আবেদনের পর দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সুযোগ দেওয়া হয়েছিল। ঈদের ছুটি শেষ হওয়ায় সেই বিশেষ সুবিধা প্রত্যাহার করে আগের নির্দেশনা পুনর্বহাল করা হয়েছে।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ী কার্যক্রম জোরদারের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি তাপপ্রবাহ, সেচ মৌসুম এবং বাড়তি চাহিদার কারণে বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। তবে সরকার বলছে, বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি আগের বছরের তুলনায় উন্নত থাকলেও সাশ্রয়মূলক পদক্ষেপ অব্যাহত রাখা হচ্ছে।
সানা/আপ্র/২/৬/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

অতিরিক্ত খরচে মদিনা হয়ে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা
১৬ অক্টোবর ২০২৬

অতিরিক্ত খরচে মদিনা হয়ে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা

ফ্লাইট বাতিলে ভোগান্তি---

দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে আট দিন বাণিজ্য বন্ধ
১৬ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে আট দিন বাণিজ্য বন্ধ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানে...

পেঁপে-কুমড়া ছাড়া বেশির ভাগ সবজির দাম কেজিতে ৮০ টাকার ওপরে
১৬ অক্টোবর ২০২৬

পেঁপে-কুমড়া ছাড়া বেশির ভাগ সবজির দাম কেজিতে ৮০ টাকার ওপরে

শীতের আগাম সবজি বাজারে আসতে শুরু করলেও রাজধানীর বাজারে দাম কমেনি। পেঁপে ও মিষ্টিকুমড়া ছাড়া অধিকাংশ স...

১৪ দিনে রেমিট্যান্স এলো ১৮ হাজার ৬৪৬ কোটি টাকা
১৫ অক্টোবর ২০২৬

১৪ দিনে রেমিট্যান্স এলো ১৮ হাজার ৬৪৬ কোটি টাকা

চলতি বছরের অক্টোবর মাসের প্রথম ১৪ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৫১ কোটি ৬০ লাখ মার্কিন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে