গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মেনু

বাংলাদেশের মূল্যস্ফীতি বেড়ে হতে পারে ১০.৯ শতাংশ, আইএমএফের পূর্বাভাস

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৯ পিএম, ১৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ১২:২৫ এএম ২০২৬
বাংলাদেশের মূল্যস্ফীতি বেড়ে হতে পারে ১০.৯ শতাংশ, আইএমএফের পূর্বাভাস
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে আরো হতাশার খবর দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নেমে আসতে পারে ৩ দশমিক ২ শতাংশে। আগের পূর্বাভাসের তুলনায় যা ১ দশমিক ১ শতাংশ পয়েন্ট কম। এর আগে, এডিবি ৪ শতাংশ এবং বিশ্বব্যাংক ৩ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। কম আয়ের মানুষের জন্য বড় দুঃসংবাদ, সহসাই জিনিসপত্রের দামও কমবে না। একই সময়ে গড় মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৯ শতাংশে উঠতে পারে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আয়োজিত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভায় এই তথ্য প্রকাশ করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) থেকে শুরু হয়ে এই সম্মেলন চলবে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত। এই প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ব‍্যাংককে বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সম্মেলনে উন্নয়ন সহযোগী, বিশেষ করে আইএমএফ এবং বিশ্বব্যাংকের কাছে সহযোগিতা চেয়েছেন। অর্থমন্ত্রী বৈঠক করেছেন আইএমএফের নিরাপত্তা পরিচালক উরজিত প‍্যাটেল এবং বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনা বিয়ের্দের সঙ্গে।

ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক (বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাস) এর সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, বিশ্ব অর্থনীতি টিকে থাকার সক্ষমতা বজায় রেখেছে। তবে, এই সক্ষমতা ধরে রাখা ক্রমশ ব্যয়বহুল হয়ে উঠছে।

পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে প্রবৃদ্ধির হার হবে ৩ দশমিক ১ শতাংশ এবং ২০২৭ সালে ৩ দশমিক ৪ শতাংশ । মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে জ্বালানি ও খাদ্যের দাম বেড়ে যাওয়ায় অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। তবে, কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক বিনিয়োগ সেই ক্ষতি পুষিয়ে নিতে সহায়তা করছে।

এছাড়া, ২০২৬ সালে মূল্যস্ফীতি বেড়ে ৪ দশমিক ৭ শতাংশে  পৌঁছাতে পারে এবং এরপর ২০২৭ সালে তা কমে ৪ দশমিক ১ শতাংশে নেমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অর্থনৈতিক পরিস্থিতির অবনতির ঝুঁকি এখনো বিদ্যমান-যার মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের সংঘাতে নতুন করে তীব্রতা বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত প্রত্যাশাগুলোর পুনর্বিবেচনা। তবে, ইতিবাচক সম্ভাবনার দিকও রয়েছে। যদি এআই  বিনিয়োগ দীর্ঘস্থায়ী হয়, উৎপাদনশীলতা দ্রুত বাড়ে, বাণিজ্য ব্যবস্থার উন্নতি ঘটে এবং জীবাশ্ম জ্বালানির উচ্চমূল্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে বিনিয়োগকে ত্বরান্বিত করে, তাহলে পরিস্থিতির উন্নতি হতে পারে।

আইএমএফ জানায়,নীতিগত অগ্রাধিকারের বিষয়গুলোর মধ্যে রয়েছে-সরকারি অর্থব্যবস্থার সক্ষমতা পুনরুদ্ধার, জ্বালানি নিরাপত্তা জোরদার, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের প্রস্তুতি উন্নত করা এবং বাণিজ্য ও সহযোগিতার পথগুলো উন্মুক্ত রাখা।

এসি/আপ্র/১৩/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

দেশের বাজারে কমলো সোনার দাম
১৩ অক্টোবর ২০২৬

দেশের বাজারে কমলো সোনার দাম

বিশ্ববাজারে সোনার দামের পতনের পর দেশেও দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।...

জ্বালানিসংকটের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় সরকার
১২ অক্টোবর ২০২৬

জ্বালানিসংকটের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় সরকার

বৈশ্বিক জ্বালানিসংকটের কারণে সৃষ্ট বাড়তি ব্যয় ও অর্থনৈতিক চাপ মোকাবিলায় বিশ্বব্যাংকের সঙ্গে সহযোগিতা...

দেড় বছরের সর্বোচ্চ দরের কাছাকাছি মার্কিন ডলার
১২ অক্টোবর ২০২৬

দেড় বছরের সর্বোচ্চ দরের কাছাকাছি মার্কিন ডলার

মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তার এবং চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মূল্যস্ফীতির তথ্য প্রকাশের...

সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা
১২ অক্টোবর ২০২৬

সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

এলপি গ্যাস ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে টানা দুইদিন সারা দেশে সব এলপি গ্যাসের দোকান বন্ধ থাকবে।সোমব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই