গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

এক লাফে ২৫২ টাকা বাড়লো এলপিজির দাম

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪১ পিএম, ০৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৭:০৬ এএম ২০২৬
এক লাফে ২৫২ টাকা বাড়লো এলপিজির দাম
ছবি

ছবি সংগৃহীত

আবারো বাড়লো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন দাম নির্ধারণ করেছে।

নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করা হয়েছে।

চলতি বছরের এপ্রিলের পর আগস্টে এক দফায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তবে এর আগে জুনে ৫৫ টাকা এবং জুলাইয়ে ৩৫৭ টাকা কমানো হয়। সর্বশেষ সেপ্টেম্বরে আরও ১৩ টাকা কমিয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। এবার অক্টোবরের শুরুতেই দাম বাড়ল ২৫২ টাকা।

পাঁচ বছরে দাম বেড়েছে প্রায় দ্বিগুণ

মাসে মাসে দাম সমন্বয় করা হলেও গত পাঁচ বছরে এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। ২০২১ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত বিইআরসি ৩২ দফায় দাম বাড়িয়েছে। একই সময়ে বিভিন্ন দফায় দাম কমানোও হয়েছে। সব মিলিয়ে ৯৭৫ টাকা থেকে সিলিন্ডারের নির্ধারিত দাম বেড়ে ১ হাজার ৯৪০ টাকা হয়েছিল।

২০২১ সালের ১২ এপ্রিল দেশে প্রথমবার বেসরকারি পর্যায়ের এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। তখন ১২ কেজি সিলিন্ডারের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয় ৯৭৫ টাকা। এরপর বিশ্ববাজারের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে দাম পরিবর্তন করা হয়।

প্রথম বছরেই দাম কয়েক দফা ওঠানামা করে। ২০২১ সালের এপ্রিলের ৯৭৫ টাকা থেকে মে ও জুনে দাম কমে যথাক্রমে ৯০৬ ও ৮৪২ টাকায় নেমেছিল। এরপর জুলাই থেকে নভেম্বর পর্যন্ত টানা পাঁচ দফা দাম বাড়ে। ওই বছরের নভেম্বরের শেষে ১২ কেজি সিলিন্ডারের দাম দাঁড়ায় ১ হাজার ৩১৩ টাকা। পরে ডিসেম্বরে এক দফায় ৮৫ টাকা কমিয়ে ১ হাজার ২২৮ টাকা করা হয়।

২০২২ সালে দাম বাড়ে সাত দফা এবং কমে পাঁচ দফা। বছর শেষে ডিসেম্বরে দাম দাঁড়ায় ১ হাজার ২৯৭ টাকা। পরের জানুয়ারিতে তা ছিল ১ হাজার ১৭৪ টাকা।

২০২৩ সালেও সাত দফা দাম বাড়ানোর বিপরীতে পাঁচ দফা কমানো হয়। ওই বছরের শুরুতে থাকা ১ হাজার ২৩২ টাকা থেকে ডিসেম্বরের শেষে দাম দাঁড়ায় ১ হাজার ৪০৪ টাকা। যদিও ওই বছর সর্বনিম্ন দাম ছিল জুনে, ৯৯৯ টাকা।

২০২৪ সালে সাত দফায় সিলিন্ডারের দাম বাড়ানো হয়। বছরের শুরুতে ১ হাজার ৪৩৩ টাকা থেকে ফেব্রুয়ারিতে ১ হাজার ৪৭৪ এবং মার্চে ১ হাজার ৪৮২ টাকায় ওঠে। এরপর কয়েক দফা কমা-বাড়ার পর নভেম্বর ও ডিসেম্বরে দাম ছিল ১ হাজার ৪৫৫ টাকা।

২০২৫ সালে দাম বাড়ানোর প্রবণতা তুলনামূলক কম ছিল। বছরজুড়ে দুই দফা বাড়ানোর বিপরীতে একাধিক দফায় দাম কমানো হয়। নভেম্বরে ১২ কেজি সিলিন্ডারের দাম কমে ১ হাজার ২১৫ টাকায় নেমেছিল। আর সর্বোচ্চ দাম ছিল ফেব্রুয়ারিতে, ১ হাজার ৪৭৮ টাকা।

এপ্রিলে এক লাফে ৫৯৯ টাকা বেড়েছিল

চলতি বছরের প্রথম চার মাসে আবারও এলপিজির দামে বড় ধরনের পরিবর্তন আসে। জানুয়ারিতে ১ হাজার ২৫৩ টাকা থেকে ফেব্রুয়ারিতে দাম করা হয় ১ হাজার ৩৫৬ টাকা। পরে ভ্যাট কমানোর কারণে ১৫ টাকা কমে দাম দাঁড়ায় ১ হাজার ৩৪১ টাকা। মার্চে দাম অপরিবর্তিত ছিল।

এরপর এপ্রিলে দুই দফায় মোট ৫৯৯ টাকা বাড়ানো হয়। প্রথম দফায় ৩৮৭ টাকা এবং দ্বিতীয় দফায় ২১২ টাকা বাড়িয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়।

অর্থাৎ, ২০২১ সালের এপ্রিলে ১২ কেজি এলপিজির দাম ছিল ৯৭৫ টাকা, যা ২০২৬ সালের এপ্রিলে বেড়ে দাঁড়ায় ১ হাজার ৯৪০ টাকা। এতে পাঁচ বছরে দাম বেড়েছিল ৯৬৫ টাকা বা প্রায় ৯৯ শতাংশ।

চলতি বছরের এপ্রিলের পর আগস্টে এক দফায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করে বিইআরসি। তবে এর আগে জুনে ৫৫ টাকা এবং জুলাইয়ে ৩৫৭ টাকা কমানো হয়। সেপ্টেম্বরে আরও ১৩ টাকা কমিয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। অক্টোবরের শুরুতে এবার সেই দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করা হলো।

এসি/আপ্র/০৪/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘‌সিলিন্ডার নাই, ২৪০০ টাকা দিলে ম্যানেজ করে দিতে পারি’
০৪ অক্টোবর ২০২৬

‘‌সিলিন্ডার নাই, ২৪০০ টাকা দিলে ম্যানেজ করে দিতে পারি’

দেশজুড়ে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের সিলিন্ডার বিক্রির অভিয...

নতুন বেতনকাঠামো অনুযায়ী ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
০৪ অক্টোবর ২০২৬

নতুন বেতনকাঠামো অনুযায়ী ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো অনুযায়ী বেতন নির্ধারণের কাজ শুরু হচ্ছে আগামীকাল সোমবার...

মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় চাপ তৈরি হয়েছে: অর্থমন্ত্রী
০৪ অক্টোবর ২০২৬

মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় চাপ তৈরি হয়েছে: অর্থমন্ত্রী

মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে মোট দেশজ উৎপাদনের অনুপাতে কর...

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ চার বারে রাজস্ব গোয়েন্দাদের অভিযান
০৩ অক্টোবর ২০২৬

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ চার বারে রাজস্ব গোয়েন্দাদের অভিযান

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট বলে প্রতিবেদনে উল্লেখ করা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে