গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০১ নভেম্বর ২০২৬

মেনু

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই

জেলা প্রতিনিধি, সিলেট

জেলা প্রতিনিধি, সিলেট

প্রকাশিত: ১৬:০৯ পিএম, ১৮ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৯:৪৮ এএম ২০২৬
সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই
ছবি

ছবি সংগৃহীত

সিলেটে মোটরসাইকেল নিয়ে বাসায় যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই ভাই। শনিবার (১৭ জানুয়ারি) দিনগতে সিলেটের তালতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সুনামগঞ্জের শাল্লার রহমতপুর নোয়াগাঁও গ্রামের দীপ্ত দাস (১৮) ও ছাতক মংলারগাঁও গ্রামের ইমন দাস (২০)। সম্পর্কে তারা মামাতো ও ফুফাতো ভাই।

নিহত দীপ্ত দাস সিলেটের ইউনিভার্সাল কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং ইমন দাস সিলেট মদন মোহন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলটি শেখঘাট থেকে তালতলা মোড়ের দিকে আসছিল। মধ্য পথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সামনে পৌঁছালে কোনো অজ্ঞাত গাড়ির ধাক্কায় সড়কে ছিটকে পড়ে। আওয়াজ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলে দুজনকে সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির বলেন, মরদেহ ‍সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এসি/আপ্র/১৮/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

ঘোড়াঘাটে মাদকবিরোধী সমাবেশ ও আলোচনা সভা
৩১ অক্টোবর ২০২৬

ঘোড়াঘাটে মাদকবিরোধী সমাবেশ ও আলোচনা সভা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩ নম্বর সিংড়া ইউনিয়নের বিরাহিমপুর খামার এলা...

সাজেকে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে দুই ঘণ্টা গোলাগুলি
৩১ অক্টোবর ২০২৬

সাজেকে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে দুই ঘণ্টা গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড...

নীলফামারীর ১২ কলেজে পাস করেননি কোনো শিক্ষার্থী
৩১ অক্টোবর ২০২৬

নীলফামারীর ১২ কলেজে পাস করেননি কোনো শিক্ষার্থী

মোজাম্মেল হক নয়ন: দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষ...

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান
৩১ অক্টোবর ২০২৬

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই