গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শিশুসন্তানকে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ১৫:৫৪ পিএম, ০১ আগস্ট ২০২৬ | আপডেট: ১২:৩০ এএম ২০২৬
শিশুসন্তানকে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
ছবি

ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে নিলুফা (২৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সময় তার সঙ্গে থাকা প্রায় চার বছরের শিশুসন্তান অক্ষত রয়েছে।

পরিবার ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নিলুফা দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন। দীর্ঘমেয়াদি চিকিৎসার পরও সুস্থ না হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে স্বজনদের দাবি। ঘটনার সময় শিশুসন্তানকে রেখে তিনি চলন্ত ট্রেনের নিচে চলে যান। স্থানীয়রা ও রেলওয়ে পুলিশ তাকে উদ্ধার করে দর্শনার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত নিলুফা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকার নজরুল ইসলাম রনির স্ত্রী এবং দর্শনা ডিহি কৃষ্ণপুর গ্রামের রেজাউলের মেয়ে।

নিহতের স্বামী নজরুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে স্ত্রী নিলুফা খাতুন তাদের শিশু কন্যা লামিয়া ইসলাম আয়াতকে নিয়ে বাবার বাড়ির উদ্দেশে বের হন। এরপর তার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। গভীর রাতে মোবাইল ফোনে দুর্ঘটনার খবর পান। তিনি আরো জানান, কয়েক মাস ধরে তার স্ত্রীর মানসিক সমস্যার চিকিৎসা চলছিল।

দর্শনা রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শিশুসন্তানকে তার বাবার কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

এসি/আপ্র/০১/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চাঁদপুরে সিএনজি-পিকআপ-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
১৬ সেপ্টেম্বর ২০২৬

চাঁদপুরে সিএনজি-পিকআপ-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সিএনজি-প্রাইভেটকার ও পিক-আপের ত্রিমুখে সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়ে...

বদরগঞ্জে নির্মাণাধীন বাড়ি ভাঙচুরের অভিযোগ, আহত ১
১৬ সেপ্টেম্বর ২০২৬

বদরগঞ্জে নির্মাণাধীন বাড়ি ভাঙচুরের অভিযোগ, আহত ১

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এতিম ভাতিজার নির্মাণাধীন বাড়ি...

টঙ্গীতে পুলিশের অভিযানে সাত আসামি গ্রেফতার
১৬ সেপ্টেম্বর ২০২৬

টঙ্গীতে পুলিশের অভিযানে সাত আসামি গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাত আসামিকে গ্রেফতার করেছে...

কিশোরগঞ্জে মাদকবিরোধী কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
১৬ সেপ্টেম্বর ২০২৬

কিশোরগঞ্জে মাদকবিরোধী কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

মোজাম্মেল হক নয়ন: ‘মাদকমুক্ত সমাজ চাই, সুস্থ প্রজন্ম ফিরে পাই’ স্লোগানকে সামনে রেখে নীলফামারীর কিশোর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই