গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হাঁস খুঁজতে গিয়ে মিলল ইজিবাইক চালকের গলাকাটা মরদেহ

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৭ পিএম, ২৩ জুলাই ২০২৬ | আপডেট: ০৪:৪৫ এএম ২০২৬
হাঁস খুঁজতে গিয়ে মিলল ইজিবাইক চালকের গলাকাটা মরদেহ
ছবি

নিহত রজন হাওলাদার -ফাইল ছবি

খুলনার বটিয়াঘাটা উপজেলায় হাঁস খুঁজতে গিয়ে একটি পরিত্যক্ত ঘর থেকে রজন হাওলাদার (৪০) নামে এক ইজিবাইক চালকের গলাকাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় মহানগরসংলগ্ন জলমা ইউনিয়নের তেঁতুলতলা আশিক সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রজন হাওলাদার খুলনা মহানগরীর গোবরচাকা এলাকার রাজু হাওলাদারের ছেলে। তিনি পেশায় ইজিবাইক চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তেঁতুলতলা আশিক সড়ক এলাকার এক গৃহবধূর হাঁস হারিয়ে গেলে তিনি সেগুলো খুঁজতে বের হন। একপর্যায়ে একটি পরিত্যক্ত টিনের বেড়ার ঘর থেকে দুর্গন্ধ পেয়ে ভেতরে উঁকি দিলে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ দেখতে পান। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানালে তারা বটিয়াঘাটা থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরনে ছিল কালো রঙের অর্ধহাতা গেঞ্জি ও কালো জিন্সের প্যান্ট। গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং পরিচয় শনাক্তের কার্যক্রম শুরু করে।

খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহটি রজন হাওলাদারের বলে শনাক্ত করেন।

পরিবারের সদস্যরা জানান, তিন থেকে চার দিন আগে রজন ভাড়ায় চালানো ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরে তাকে খুঁজে না পেয়ে সোনাডাঙ্গা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। বুধবার রাত সাড়ে ৮টার দিকে তারা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।

এদিকে হরিণটানা থানা পুলিশ রজনের ভাড়ায় চালিত ইজিবাইকটি উদ্ধার করেছে বলে জানা গেছে।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সাম্প্রতিক সময়ে খুলনা অঞ্চলে একের পর এক হত্যাকাণ্ড ও মরদেহ উদ্ধারের ঘটনায় উদ্বেগ বাড়ছে। খুলনা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক এসএম ইকবাল হাসান তুহিন বলেন, “খুলনা যেন ধীরে ধীরে মৃত্যুর উপত্যকায় পরিণত হচ্ছে। আর কত প্রাণহানি হলে পরিস্থিতির উন্নতি হবে—এ প্রশ্ন এখন সাধারণ মানুষের। আমরা সংঘাতমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ খুলনা দেখতে চাই।”

সানা/কেএমএএ/আপ্র/২৩/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

বদরগঞ্জে যুবক-গৃহবধূকে বেঁধে নির্যাতন, উঠছে নানা প্রশ্ন
৩০ সেপ্টেম্বর ২০২৬

বদরগঞ্জে যুবক-গৃহবধূকে বেঁধে নির্যাতন, উঠছে নানা প্রশ্ন

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জের চাঁদকুঠি গ্রামে এক যুবক ও এক গৃহবধূকে আপত্তিকর অবস্থায়...

স্বামীর মৃত্যুর শোকে চলে গেলেন স্ত্রীও, পাশাপাশি শেষকৃত্য
৩০ সেপ্টেম্বর ২০২৬

স্বামীর মৃত্যুর শোকে চলে গেলেন স্ত্রীও, পাশাপাশি শেষকৃত্য

স্বামীর মৃত্যুর পর সারারাত তাঁর মরদেহের পাশে বসে কান্নাকাটি করেছেন স্ত্রী। ভোরে কাউকে কিছু না জানিয়ে...

স্বেচ্ছাশ্রমে ভাঙা রাস্তা মেরামত করলেন আনসার ভিডিপি সদস্যরা
৩০ সেপ্টেম্বর ২০২৬

স্বেচ্ছাশ্রমে ভাঙা রাস্তা মেরামত করলেন আনসার ভিডিপি সদস্যরা

মোজাম্মেল হক নয়ন: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আনসার ও ভিডিপি সদস্যদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে একটি পা...

কর্ণফুলী মার্কেটে অভিযানে মরিচে কেমিক্যাল, মাছে কারচুপি
২৯ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলী মার্কেটে অভিযানে মরিচে কেমিক্যাল, মাছে কারচুপি

চট্টগ্রাম মহানগরের কর্ণফুলী মার্কেটে অভিযান চালিয়ে দই-মিষ্টিতে মেয়াদ না থাকা, মরিচে ক্ষতিকর রং ও কেম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই