গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি উঠবে কার গায়ে!

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:২৯ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:০৯ এএম ২০২৬
মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি উঠবে কার গায়ে!
ছবি

ছবি সংগৃহীত

বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে নিজের শেষ ম্যাচ খেলবেন আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। তার বিদায়ের আগে লিওনেল স্কালোনির দল আরো দুটি প্রীতি ম্যাচে মাঠে নামবে। তবে এসব ম্যাচে মেসির আইকনিক ১০ নম্বর জার্সি আপাতত অন্য কেউ পরবেন না বলে নিশ্চিত করেছেন বিশ্বকাপজয়ী এই কোচ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) কর্দোবার কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরপর বুরকিনা ফাসো এবং আগামী ৭ অক্টোবর বুয়েন্স আয়ার্সে বেনিনের বিপক্ষে ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। বেনিনের বিপক্ষেই জাতীয় দলের জার্সিতে শেষবার দেখা যাবে ৩৯ বছর বয়সী এই মহাতারকাকে। তবে আন্তর্জাতিক বিরতির প্রথম দুই ম্যাচে তিনি বিশ্রামেই থাকছেন।

পরবর্তী ম্যাচগুলোর পরিকল্পনা নিয়ে কোচ স্কালোনি জানান, এটি মূলত নতুন ফুটবলারদের পরীক্ষা-নিরীক্ষার সুযোগ। মেসি-পরবর্তী সময়ে দলের কৌশল নিয়ে বাস্তববাদী স্কালোনি বলেন, আমরা অন্যভাবে খেলার নতুন পথ খুঁজে নেব। আক্রমণভাগে এবার হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজকে একসঙ্গে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মেসির আইকনিক ১০ নম্বর জার্সি প্রসঙ্গে কোচ বলেন, লিওর বিদায়ী ম্যাচ পর্যন্ত এই জার্সি কাউকে দেওয়া হচ্ছে না। তবে ভবিষ্যতে অবশ্যই অন্য কেউ এটি পরবে, কারণ এটি পরিধান করা বিশেষ সম্মানের। ২০২২ বিশ্বকাপ জয় ও দীর্ঘ ২০৭ ম্যাচের জাতীয় দলের ক্যারিয়ারে বেশিরভাগ সময় এই নম্বরটি পরেই খেলেছেন মেসি।

এদিকে চলতি বছরের ডিসেম্বরে চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়া স্কালোনি আর্জেন্টিনার কোচের পদে থাকার ইঙ্গিত দিয়েছেন। এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে বৈঠকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বৃদ্ধির ব্যাপারে ইতিবাচক আলোচনা হয়েছে।

স্কালোনি জানান, নতুন প্রতিভাদের উঠে আসা এবং দলের ক্ষুধা দেখেই তিনি পদে বহাল থাকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।

এসি/আপ্র/৩০/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জয় দিয়ে অস্ট্রেলিয়া সফর শেষ করল ব্রাজিল
২৯ সেপ্টেম্বর ২০২৬

জয় দিয়ে অস্ট্রেলিয়া সফর শেষ করল ব্রাজিল

বিরতির পর ব্রাজিলের খেলায় বেশ উন্নতি হলো, বিশেষ করে আক্রমণে। ফলও পেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দ...

সদস্য দেশগুলোকে মোটা অঙ্কের অর্থ দিতে চান ফিফা সভাপতি
২৯ সেপ্টেম্বর ২০২৬

সদস্য দেশগুলোকে মোটা অঙ্কের অর্থ দিতে চান ফিফা সভাপতি

সদস্য সংস্থাগুলোকে লাল লাখ মার্কিন ডলার বিতরণের বিষয়ে আলোচনা করতে ইচ্ছুক ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্...

তুরস্কের মাঠে জয়ে ফিরল মানচিনির ইতালি
২৯ সেপ্টেম্বর ২০২৬

তুরস্কের মাঠে জয়ে ফিরল মানচিনির ইতালি

তিন দিন আগের ব্যর্থতা কী দারুণভাবেই না ঝেরে ফেলল ইতালি। দাপুটে পারফরম্যান্সে টপাটপ প্রতিপক্ষের জালে...

ভারতীয় স্পিনারের বিশ্বরেকর্ড
২৯ সেপ্টেম্বর ২০২৬

ভারতীয় স্পিনারের বিশ্বরেকর্ড

ইতিহাসের আরেকটি পাতায় জায়গা করে নিলেন শ্রী চারানি। দুই সপ্তাহ আগে ভারতের প্রথম নারী ক্রিকেটার হিসেবে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই