গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গাংনীতে ঘুষ-দুর্নীতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

জেলা প্রতিনিধি, মেহেরপুর

জেলা প্রতিনিধি, মেহেরপুর

প্রকাশিত: ২০:১৯ পিএম, ১৯ জুলাই ২০২৬ | আপডেট: ১৫:০০ এএম ২০২৬
গাংনীতে ঘুষ-দুর্নীতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

এস এ খান শিল্টু: মেহেরপুরের গাংনীতে বিভিন্ন সরকারি দপ্তরে ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও জনহয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি।

বিশেষ করে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস ও প্রাথমিক শিক্ষা অফিসে দুর্নীতির অভিযোগ তুলে এসব দপ্তরে অনিয়ম বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা।

রোববার (১৯ জুলাই) বেলা ১১টার দিকে গাংনী উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা সরকারি সেবা নিতে গিয়ে সাধারণ মানুষের হয়রানি বন্ধ এবং ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

বক্তারা অভিযোগ করেন, গাংনী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার মাহফুজুর রহমান রানার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঘুষ ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এ ছাড়া প্রাথমিক শিক্ষা অফিসসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন তারা।

বক্তারা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু বলেন, “বর্তমান পরিস্থিতিতে সরকারি সেবা পেতে সাধারণ মানুষকে জিম্মি করে রাখা হয়েছে। অবিলম্বে ঘুষ-দুর্নীতি বন্ধ এবং জনহয়রানি নিরসন করা না হলে বিএনপি জনগণের স্বার্থে বৃহত্তর ও ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।”

সমাবেশে আরও বক্তব্য দেন গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউছার আলী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব এবং গাংনী উপজেলা যুবদলের সভাপতি জাহিদুল ইসলামসহ স্থানীয় নেতারা।

এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে ভুক্তভোগী অনেক মানুষ উপস্থিত ছিলেন। 
সানা/আপ্র/১৯/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শ্রীকৃষ্ণের দর্শন ছিল অন্যায়-অবিচারের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা
০৪ সেপ্টেম্বর ২০২৬

শ্রীকৃষ্ণের দর্শন ছিল অন্যায়-অবিচারের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বলে মন্তব্য করেছ...

ঘোড়াঘাটে টাপেন্টাডলসহ চার মাদক কারবারি আটক
০৪ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে টাপেন্টাডলসহ চার মাদক কারবারি আটক

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে দিনমজুরের কাজের কথা বলে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন চারজন। সঙ্গে ছিল...

মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
০৪ সেপ্টেম্বর ২০২৬

মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন

অনাদি কুমার মণ্ডল: মাদারীপুরে নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২...

৬ মাসে সব কাজ শেষ সম্ভব নয়, বিরোধীদের বুঝতে হবে: এ্যানি
০৪ সেপ্টেম্বর ২০২৬

৬ মাসে সব কাজ শেষ সম্ভব নয়, বিরোধীদের বুঝতে হবে: এ্যানি

তারেক মাহমুদ: পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, ‘তারেক রহমান স্বপ্ন দেখাচ্ছেন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে