গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রামুতে ২০ হাজার ইয়াবাসহ পুলিশের কনস্টেবল আটক

জেলা প্রতিনিধি, কক্সবাজার

জেলা প্রতিনিধি, কক্সবাজার

প্রকাশিত: ১০:২৩ পিএম, ০২ মে ২০২৬ | আপডেট: ২১:০০ এএম ২০২৬
রামুতে ২০ হাজার ইয়াবাসহ পুলিশের কনস্টেবল আটক
ছবি

ছবি সংগৃহীত

কক্সবাজারের রামুতে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ রোহিঙ্গা ক্যাম্পে ৮ এপিবিএনে কর্মরত এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (১ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করে ৩০ বিজিবির রামু ব্যাটালিয়ন।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা চেকপোস্টে অভিযান চালিয়ে ৮ এপিবিএনের কনস্টেবল সজিব বেপারীকে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। সজিব বেপারী ঢাকার ধামরাইয়ের বাসিন্দা।

এ বিষয়ে ৮ এপিবিএনের কমান্ডিং অফিসার (সিও) রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, কনস্টেবল সজিব বেপারী বৃহস্পতিবার ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন। কীভাবে তিনি মাদক পাচারের সঙ্গে জড়িত হয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে ৩০ বিজিবির (রামু ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, আটক পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসি/আপ্র/০২/০৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ফেসবুক খুললেই বিরোধীদের অপকর্ম দেখা যায়: এ্যানি
২৬ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক খুললেই বিরোধীদের অপকর্ম দেখা যায়: এ্যানি

তারেক মাহমুদ: ফেসবুক খুললেই বিরোধী দলের নানা অপকর্ম ও সামাজিক অবক্ষয়ের ঘটনা দেখা যায় বলে মন্তব্য করে...

নাগরপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
২৬ সেপ্টেম্বর ২০২৬

নাগরপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ ম...

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ৮ জেলে উদ্ধার
২৬ সেপ্টেম্বর ২০২৬

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ৮ জেলে উদ্ধার

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।শু...

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা
২৫ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা

রাজবাড়ীর কালুখালীতে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে বিরোধের জেরে নজরুল ইসলাম খান (৫৫) নামে এক কৃষক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই