গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

চট্টগ্রামে লাইসেন্স ছাড়া গম মজুত, ফ্লাওয়ার মিলকে ৩ লাখ টাকা জরিমানা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:০৪ পিএম, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৫৭ এএম ২০২৬
চট্টগ্রামে লাইসেন্স ছাড়া গম মজুত, ফ্লাওয়ার মিলকে ৩ লাখ টাকা জরিমানা
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

একেএম ফজলুল হক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরে লাইসেন্স ছাড়া সরকারি খাদ্যশস্য মজুতের দায়ে ইউনাইটেড ফ্লাওয়ার্স মিল নামের একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটি থেকে ১২০ দশমিক ০৫ টন লাল গম জব্দ করা হয়েছে।
গত শনিবার (১০ অক্টোবর) রাতে বায়েজিদ বোস্তামী থানার নাসিরাবাদ এলাকায় প্রতিষ্ঠানটিতে এ অভিযান চালানো হয়। রোববার (১১ অক্টোবর) এসআরবি-৭, চট্টগ্রাম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭, চট্টগ্রাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লাইসেন্স ছাড়াই প্রতিষ্ঠানটিতে ১ লাখ ২০ হাজার ৫০ কেজি লাল গম মজুত রাখার বিষয়টি ধরা পড়ে। পরে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করেন এবং মজুত করা গম জব্দ করেন।

এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, জরিমানার অর্থ আদায় এবং জব্দ করা মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি জানান, সরকারি খাদ্যশস্যের অবৈধ মজুত ও নিয়মবহির্ভূত ব্যবসা বন্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কেএমএএ/আপ্র/১৭.১০.২০২৬

সংশ্লিষ্ট খবর

কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত
১৭ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত

কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের একই পরিবারের পাঁচ যাত্রী নিহত হ...

কক্সবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৬ জনের পরিচয় মিলেছে
১৭ অক্টোবর ২০২৬

কক্সবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৬ জনের পরিচয় মিলেছে

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের মধ্যে ৬ জনের...

ঘোড়াঘাটে চার ইউনিয়নের বিভিন্ন সড়ক উন্নয়নকাজ উদ্বোধন মন্ত্রীর
১৭ অক্টোবর ২০২৬

ঘোড়াঘাটে চার ইউনিয়নের বিভিন্ন সড়ক উন্নয়নকাজ উদ্বোধন মন্ত্রীর

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও জনসাধারণের যাতায়াত স...

মাছ চুরির সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, প্রাণ গেল ঘের ব্যবসায়ীর
১৭ অক্টোবর ২০২৬

মাছ চুরির সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, প্রাণ গেল ঘের ব্যবসায়ীর

সাতক্ষীরার তালা উপজেলায় মাছ চুরির সন্দেহে ক্ষিতিশ মণ্ডল (৫২) নামে এক ঘের ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে