গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মেনু

নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি, নেত্রকোণা

জেলা প্রতিনিধি, নেত্রকোণা

প্রকাশিত: ২৩:৩৭ পিএম, ১৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ০০:৩৩ এএম ২০২৬
নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা
ছবি

ছবি সংগৃহীত

নেত্রকোণার দূর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার বিরিশিরির উৎরাইল এলাকার তেলুনজিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাংবাদিকের নাম সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির। তিনি সাবেক সেনা সদস্য ও ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজের কর্ণধার।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ রাত সোয়া আটটার দিকে উপজেলার বিরিশিরি উৎরাইল এলাকায় অবস্থানকালে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি বর্ষণ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

(ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ‘লুৎফুজ্জামানকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে তিনটি গুলির খোসা এবং একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে।’

ওসি আরো জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং আলামত সংগ্রহের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। আলামত সংগ্রহ ও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এদিকে, জনবহুল এলাকায় এ ধরনের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর এলাকায় তীব্র আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘাতকদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

এসি/আপ্র/১৫/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

টাঙ্গাইলে সাদাছড়ি দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে ছড়ি বিতরণ
১৫ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলে সাদাছড়ি দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে ছড়ি বিতরণ

মোঃ আকরাম হোসেন: ‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’ প্রতিপাদ্য সামনে রেখে টাঙ্গাইলে বিশ্...

চিকিৎসার অর্থ নেই, বাবার চোখের সামনেই মৃত্যুঝুঁকিতে লামিয়া
১৫ অক্টোবর ২০২৬

চিকিৎসার অর্থ নেই, বাবার চোখের সামনেই মৃত্যুঝুঁকিতে লামিয়া

মিজানুর রহমান: বাবার চোখের সামনেই অসহ্য যন্ত্রণা নিয়ে দিন কাটছে ২৬ বছর বয়সী মোসাম্মৎ শতাব্দী ইসলাম ল...

দুই সাংবাদিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
১৫ অক্টোবর ২০২৬

দুই সাংবাদিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিক হাদি চকদার ও আরিফুজ্জামান তপুর বিরুদ্ধে দায়ের করা মামল...

নতুন প্রজন্মের বই পড়ার অভ্যাস গড়তে উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
১৫ অক্টোবর ২০২৬

নতুন প্রজন্মের বই পড়ার অভ্যাস গড়তে উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে প্রয়োজনীয় উদ্যোগ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে