গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

মেনু

দুই কিশোরের কথা কাটাকাটি থেকে মধ্যরাতে পাঁচ গ্রামের সংঘর্ষে আহত ১৫

জেলা প্রতিনিধি, সিলেট

জেলা প্রতিনিধি, সিলেট

প্রকাশিত: ১১:২২ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৬:১৬ এএম ২০২৬
দুই কিশোরের কথা কাটাকাটি থেকে মধ্যরাতে পাঁচ গ্রামের সংঘর্ষে আহত ১৫
ছবি

ছবি সংগৃহীত

সিলেটে দুই কিশোরের কথা কাটাকাটিকে কেন্দ্র করে মধ্যরাতে পাঁচ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপের কারণে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে নগরীর জালালাবাদ থানাধীন তেমুখী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তেমুখী এলাকার পার্শ্ববর্তী কুমারগাঁও ও সাহেবেরগাঁও গ্রামের দুই কিশোরের মধ্যে কথা কাটাকাটি থেকে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে বিষয়টি বড় আকার ধারণ করলে কুমারগাঁওয়ের পক্ষে নাজিরেরগাঁও এবং সাহেবেরগাঁওয়ের পক্ষে ছড়ারগাঁও ও কালিরগাঁও গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ হয় এবং প্রায় এক ঘণ্টা সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার যান চলাচল শুরু হয়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শুরুতে ঘটনাটি রাজনৈতিক বলে গুঞ্জন থাকলেও এখন পর্যন্ত সে ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি। সংঘর্ষের মূল কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

এসি/আপ্র/০৫/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

ঘোড়াঘাটে মাদকবিরোধী সমাবেশ ও আলোচনা সভা
৩১ অক্টোবর ২০২৬

ঘোড়াঘাটে মাদকবিরোধী সমাবেশ ও আলোচনা সভা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩ নম্বর সিংড়া ইউনিয়নের বিরাহিমপুর খামার এলা...

সাজেকে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে দুই ঘণ্টা গোলাগুলি
৩১ অক্টোবর ২০২৬

সাজেকে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে দুই ঘণ্টা গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড...

নীলফামারীর ১২ কলেজে পাস করেননি কোনো শিক্ষার্থী
৩১ অক্টোবর ২০২৬

নীলফামারীর ১২ কলেজে পাস করেননি কোনো শিক্ষার্থী

মোজাম্মেল হক নয়ন: দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষ...

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান
৩১ অক্টোবর ২০২৬

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই