গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

মেনু

আবাদি জমি বর্গা নিয়ে পুকুর খননের অভিযোগ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৪৭ পিএম, ০২ অক্টোবর ২০২৬ | আপডেট: ০২:৫১ এএম ২০২৬
আবাদি জমি বর্গা নিয়ে পুকুর খননের অভিযোগ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মোজাম্মেল হক নয়ন, রংপুরের গঙ্গাচড়া উপজেলায় আবাদি জমি বর্গা নিয়ে সেখানে পুকুর খনন ও বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। উপজেলার আলমবিদিতর ইউনিয়নের সয়ড়াবাড়ি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে গোলাম মোস্তফা হিজলের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন জমির মালিক ড. জাহাঙ্গীর আলম রুস্তম।

সরেজমিনে জানা যায়, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া তালপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ড. জাহাঙ্গীর আলম রুস্তমের সয়ড়াগন্ধা ইসমাইল মৌজায় ৩৩ শতক আবাদি জমি রয়েছে। জমিটি তিনি আলমবিদিতর ইউনিয়নের সয়ড়াবাড়ি এলাকার গোলাম মোস্তফা হিজলের কাছে বর্গা দেন। অভিযোগ, বর্গা নেওয়ার পর হিজল ওই আবাদি জমিতে পুকুর খনন করে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ও বিক্রি করেন। পরে পুকুরটি নিজের দখলে নিয়ে মাছ চাষ শুরু করেন। একই সঙ্গে বছরভিত্তিক যে বর্গার টাকা দেওয়ার কথা ছিল, সেটিও তিনি দেওয়া বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ জমির মালিকের।

ড. জাহাঙ্গীর আলম রুস্তম বলেন, ‘আমি জমির মালিক। আমাকে না জানিয়ে বর্গার নামে ওই আবাদি জমিতে ড্রেজার মেশিন দিয়ে খনন করে বালু উত্তোলন ও বিক্রি করা হয়েছে। সেখানে পুকুর খনন করে মাছ চাষও শুরু করেছেন তিনি। আমি তাকে চাষাবাদ করার জন্য জমি বর্গা দিয়েছি। আমার অনুমতি ছাড়া সেখানে কীভাবে পুকুর খনন করতে পারেন?’

তিনি জানান, এ ঘটনায় গত ১ ফেব্রুয়ারি ২০২৬ গঙ্গাচড়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সাধারণ ডায়েরির নম্বর ২৪৫।

অভিযোগের বিষয়ে বর্গা নেওয়া ব্যক্তি গোলাম মোস্তফা হিজল বলেন, দীর্ঘদিন ধরে তিনি ওই জমি বর্গা নিয়ে চাষাবাদ করছেন এবং প্রতিবছর তিন হাজার টাকা করে দেন। জমিটি কিছুটা আগাডোলা ছিল। সেখানে তারও জমি রয়েছে। এ কারণে তিনি পুকুর খনন করেছেন। জমির মালিক চাইলে পুকুর ভরাট করে তাকে জমি বুঝিয়ে দেবেন বলেও জানান তিনি।

সাধারণ ডায়েরি করা হয়েছে কি না, জানতে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তথ্য দেওয়ার কথা বলে সংবাদদাতার সঙ্গে কালক্ষেপণ করেন। পরে আবারও তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
সানা/আপ্র/০২/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ পাঁচ ছাত্রীর তিনজনের মৃত্যু
০২ অক্টোবর ২০২৬

মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ পাঁচ ছাত্রীর তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ পাঁচ ছাত্রীর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে...

রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, আহত ১২
০২ অক্টোবর ২০২৬

রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, আহত ১২

চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনায় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় গু...

চট্টগ্রামে পিংক বাসে ভ্রাম্যমাণ স্তন ক্যানসার স্ক্রিনিং শুরু
০২ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে পিংক বাসে ভ্রাম্যমাণ স্তন ক্যানসার স্ক্রিনিং শুরু

একে এম ফজলুল হক: স্তন ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী সচেতনতামূলক কর্মস...

চিলমারীতে জমি দখল নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ৬
০২ অক্টোবর ২০২৬

চিলমারীতে জমি দখল নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ৬

মোঃ আনিছুর রহমান, চিলমারী প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে